ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে বৈশাখ উদযাপন
কাজী শামীম
প্রকাশ: Tuesday, 28 April, 2026, 9:09 PM

রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে বৈশাখ উদযাপন

রাশিয়ার মস্কোতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে বৈশাখ উদযাপন

উৎসবমুখর পরিবেশে রাশিয়ান ফেডারেশন,মস্কোতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বাঙ্গালির প্রাণের উৎসব ‘বাংলা বর্ষবরণ ১৪৩৩’ উদযাপন করা হয়। দূতাবাস প্রাঙ্গণে সারাদিনব্যাপী আনন্দঘন এই উৎসবে দূতাবাস পরিবার,  বিদেশী অতিথিবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সাংবাদিক, মস্কোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীবৃন্দ এবং স্থানীয় বাংলাদেশ কমিউনিটির সদস্যরা সপরিবারে স্বতঃস্ফুর্তভাবে যোগদান করেন।বাংলাদেশী সংস্কৃতিকে তুলে ধরার জন্য অনুষ্ঠানস্থল বর্ণিল আলপনা, রঙিন কাগজ,বেলুন,ব্যানার, ফেস্টুন,ফুল, পালকি, ভ্যান, নকশি কাঁথা, মাটির কলসী-ইত্যাদি দিয়ে সাজানো হয় যা দূতাবাস প্রাঙ্গনকে এক টুকরো বাংলাদেশে পরিণত করে।

উদযাপনের অংশ হিসেবে মস্কোর রাস্তায় প্রথম বারের মত বাংলা বর্ষবরণ উৎসবের ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়।নানান রঙের ব্যানার,ফেস্টুন,প্রতিকৃতি দিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন মস্কোর বিদেশী অতিথিবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশীরা। শোভাযাত্রাটি প্রায় এক কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে। 

এছাড়াও বাংলা বর্ষবরণ উৎসবের অংশ হিসেবে বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার, মিষ্টান্ন সামগ্রী, পোষাক, হস্তশিল্প ও অন্যান্য পণ্যের বিভিন্ন স্টলের আয়োজন করা হয়।এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আগত অতিথিরা।সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলেই সমবেত স্বরে ‘এসো হে বৈশাখ’ গানটি পরিবেশনায় অংশগ্রহণ করেন। 

এছাড়াও বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রী এবং দূতাবাস পরিবার সমন্বয়ে দিনব্যাপী শিল্পীবৃন্দ নাচ-গান পরিবেশনার মাধ্যমে আগত অতিথিদের মুগ্ধ করেন।পরিবেশনার মধ্যে উল্লেখযোগ্য ছিল রাশিয়ান শিল্পিদের পরিবেশনায় বাঙালী নাচ।স্টলগুলোতে অতিথিদেরকে পিঠা, পায়েস, মিস্টি, দেশীয় খাবার, বিরানী, চটপটি ইত্যাদি পরিবেশন করা হয়। রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম তাঁর স্বাগত বক্তব্যের শুরুতে আগত অতিথিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূত বাংলা নববর্ষ সূচনার ইতিহাস সংক্ষেপে তুলে ধরেন। বাংলাদেশের ঐতিহ্য প্রদর্শণ সকল বাঙ্গালীর জন্য গর্বের এবং আনন্দের বলে মনে করেন। তিনি বাংলাদেশের ঐতিহ্যকে ধারণ, লালন, প্রচার এবং প্রসারের জন্য কাজ করতে উপস্থিত অতিথিদের আহবান করেন। 

এছাড়াও বাংলা নববর্ষের উদযাপনের সাথে একই সময়ে মস্কোতে দূতাবাসের উদ্যোগে বাংলাদেশী চিত্র শিল্পিদের অংশগ্রহনে রাশিয়ায় প্রথমবারের মত সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজনেও অংশ নেন রাষ্ট্রদূত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status