ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
কুড়িগ্রামে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে ছাত্র ইউনিয়নের গণচাঁদা উত্তোলন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Tuesday, 9 July, 2024, 9:27 PM

কুড়িগ্রামে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে ছাত্র ইউনিয়নের গণচাঁদা উত্তোলন

কুড়িগ্রামে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে ছাত্র ইউনিয়নের গণচাঁদা উত্তোলন

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য’ –এই আদর্শিক মানবতার দৃঢ সংকল্পে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কুড়িগ্রাম জেলা সংসদের পক্ষ থেকে কুড়িগ্রামে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে গণচাঁদা উত্তোলন শুরু করেছে।

জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অনিরুদ্ধ প্রণয় প্রন্তিকের নেতৃত্বে আজ ০৯ জুলাই গণচাঁদা উত্তোলনের প্রথমদিনে শহরের অলি-গলিতে, বাজারের বিভিন্ন দোকানপাটে, মাছ-মাংস ব্যবসায়ী, গাছ ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যবসায়ী এবং স্বপ্রণোদিত মানুষজনের কাছ থেকে গণচাঁদা উত্তোলন করা হয়েছে।

এ প্রসঙ্গে ছাত্রনেতা প্রান্তিক বলেন, “কুড়িগ্রামে এখনো বহু মানুষ পানিবন্দী। অনেক এলাকায় মানুষ রান্না করতে পারছেন না,  ঘরে ঘুমাতে পারছেন না। গবাদিপশু নিয়ে চরম বিপাকে।

বন্যার্ত মানুষের জন্য পানি, শুকনা খাবার/রান্না করা খাবার, প্রাথমিক চিকিৎসা নিয়ে তাদের পাশে দাঁড়ানো দরকার, জরুরি দরকার। যে যেভাবে পারেন বন্যার্ত মানুষের পাশে দাঁড়ান৷”

তিনি আরো বলেন, “৭২ বছর ধরে ছাত্র ইউনিয়ন শুধুমাত্র ছাত্র অধিকার আদায়ের ক্ষেত্রেই নয়, জনগণের নানা বিপদে পাশে দাঁড়িয়েছে৷ তারই ধারাবাহিকতায় আমরা গণমানুষকে সাথে নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে চাই৷”

আগামী তিনদিন এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে৷ তারপর দুই-একদিনের মধ্যে দুর্গত এলাকায় খাবার ও জরুরী-প্রাথমিক চিকিৎসা সামগ্রী নিয়ে পৌঁছে যাবে ছাত্র ইউনিয়ন টিম৷

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status