ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
বসুন্ধরা কিংসের কোচ হলেন তিতে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 9 July, 2024, 8:26 PM

বসুন্ধরা কিংসের কোচ হলেন তিতে

বসুন্ধরা কিংসের কোচ হলেন তিতে

টানা ষষ্ঠ প্রিমিয়ার লিগের ট্রফি জয়ের লক্ষ্যে নতুন কোচের হাতে দায়িত্ব তুলে দিলো বসুন্ধরা কিংস। অস্কার ব্রুজনের স্থলাভিষিক্ত হিসেবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতে।

কিংসের সভাপতি ইমরুল হাসান এই তথ্য নিশ্চিত করে জানান, ভ্যালেরির সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে। তার সঙ্গে রোমানিয়া থেকে আরও দুজন কোচ আসবেন।

৫৮ বছর বয়সী তিতে এশিয়ান ফুটবলে বেশ পরিচিত মুখ। কিংসের দায়িত্ব নেওয়ার আগে সৌদি আরবের দ্বিতীয় স্তরের ক্লাব আল আইনের দায়িত্বে ছিলেন তিনি। এর আগে ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ক্লাবে দায়িত্ব পালন করেছেন।

২০১০ সালে তিতের অধীনে সিরিয়ান ক্লাব আল-ইতিহাদ আলেপ্পে এএফসি কাপের শিরোপা জেতে। এছাড়াও তিনি সিরিয়া জাতীয় দলের কোচের দায়িত্বও পালন করেছেন।

উয়েফার পেশাদার লাইসেন্সধারী তিতে যোগ দিচ্ছেন টানা পাঁচবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলের হাল ধরতে। গত মৌসুমে ট্রেবল (স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ) জয়ী কিংস চায় টানা ষষ্ঠ লিগ শিরোপা, যা হবে তিতের জন্য বড় চ্যালেঞ্জ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status