ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
গাজীপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের রমরমা ব্যবসা বন্ধে সংবাদ সম্মেলন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 1 July, 2024, 7:13 PM

গাজীপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের রমরমা ব্যবসা বন্ধে সংবাদ সম্মেলন

গাজীপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিকের রমরমা ব্যবসা বন্ধে সংবাদ সম্মেলন

গাজীপুর পরিবেশ আন্দোলনের (গাপা) তথ্যমতে গাজীপুরের ক্লিনিক-ডায়াগনস্টিক ভবনগুলোর একটিরও স্বাস্থ্য সেবার জন্য ব্যবহারের অনুমোদন নেই। দ্রুত সময়ের মধ্যে এসকল অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের বেআইনি লাইসেন্স প্রত্যাহার ও বন্ধের দাবি করেন সংগঠনটি।

সোমবার (১ জুলাই) সকালে গাজীপুর মহানগরীর নাওভাঙ্গা গাজীপুর পরিবেশ আন্দোলন (গাপা)'র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন নেতারা। সংবাদ সম্মেলনে সংগঠনটি গণমাধ্যমকে জানায়, গাজীপুর জেলায় ২৮৬ টি ডায়াগনস্টিক সেন্টার ও ১৭৪ টি হাসপাতাল ও ক্লিনিকসহ মোট ৪৬৪টি বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের নিবন্ধন দেয়া হয়েছে।

তার মধ্যে লাইসেন্স রয়েছে মাত্র ২৬৬ টি প্রতিষ্ঠানের। এছাড়াও এই জেলায় নিবন্ধনহীন আরও বেশ কিছু স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান রয়েছে। তবে নিবন্ধিত কোন প্রতিষ্ঠানেরই নেই স্বাস্থ্য সেবা পরিচালনার অনুমোদন। তারা বলছেন, 'রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), গাজীপুর অঞ্চল' তথা 'গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের কাছ থেকে গাপা' অনুমোদনের তথ্য চায় কর্তৃপক্ষের কাছে।

পরে তারা সাংবাদিকদের লিখিত বক্তব্যে গাজীপুরে চলমান বেসরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবহৃত কোনো ভবনের 'ব্যবহারের অনুমোদন' নেই বলে জানান।


এসময় সম্মেলনে বক্তারা বলেন, যে সকল হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ভবন 'বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড' অনুযায়ী স্বাস্থ্য সেবা ভবন হিসেবে গড়ে ওঠেনি এবং ব্যবহারের অনুমোদন নেই, রোগীদের সেবা গ্রহণের জন্য উপযুক্ত আবাসন নেই, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণের ব্যবস্থা নেই সেগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।  

এসময় উপস্থিত ছিলেন গাপা'র সভাপতি ফেডরিক মুকুল বিশ্বাস, সহ-সভাপতি মুছাদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন সবুজ, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রুবেল, কার্য নির্বাহী সদস্য এনামুল হক, শামসুল হক, মোঃ হাসান আলী প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status