ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
শেরপুরে কৃষক খুনের ঘটনায় ৩৭ জনের নামে মামলা, গ্রেফতার-৩
মেহেদী হাসান শামীম
প্রকাশ: Sunday, 30 June, 2024, 10:06 PM

শেরপুরে কৃষক খুনের ঘটনায় ৩৭ জনের নামে মামলা, গ্রেফতার-৩

শেরপুরে কৃষক খুনের ঘটনায় ৩৭ জনের নামে মামলা, গ্রেফতার-৩

শেরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছামেদুল হক কেনা (৬৫) নামে এক বৃদ্ধ কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় ২৫ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ১০/১২ জনসহ মোট ৩৭ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের হয়েছে। ২৯ জুন শনিবার রাতে নিহতের ছেলে মো. পারভেজ মিয়া বাদী হয়ে পল্লী চিকিৎসক আলমগীর আলামিন হারুনকে (৪৫) প্রধান আসামি করে সদর থানায় ওই মামলা দায়ের করেন।

এদিকে ওই মামলায় এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে সদর উপজেলার যোগিনীমুরা নামাপাড়া গ্রামের মৃত আব্দুল ওয়াহেদের ছেলে মো. মজিবুর রহমান (৫০), তার ছেলে মো. সাব্বির (২২) ও জাহিরুল ইসলামের ছেলে মো. রুমান মিয়া (২৮)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, ওই ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের ৭ দিনের পুলিশ রিমাণ্ডের আবেদনসহ রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, ২৯ জুন শনিবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামাপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ছামেদুল হক কেনা নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেন প্রতিবেশী পল্লী চিকিৎসক মো. হারুন ও সিদ্দিক খলিফাসহ প্রতিপক্ষের লোকজন। উভয় পক্ষের মধ্যে একখন্ড জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status