কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা পুত্রের মৃত্যু
এম এইচ শাহীন, উলিপুর
প্রকাশ: Sunday, 30 June, 2024, 10:08 PM
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা পুত্রের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে পিতা পুত্রের মৃত্যু হয়েছে। রবিবার (৩০ জুন) সন্ধ্যা ৭ টার দিকে পুত্র রাসেল মিয়া ঘরের বৈদ্যুতিক নষ্ট বাল্ব লাগাতে গেলে সে বিদ্যুৎ স্পৃষ্ট হলে ছেলের জীবন বাঁচাতে গেলে ঘটনাস্থলে পিতা পুত্রের মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার দলদলিয়া ইউনিয়নের অর্জুন গ্রামে । নিহতরা হলেন, ওই এলাকার আবু তাহের (৫০) ও তার ছেলে রাসেল মিয়া (১৬)। আবু তাহের পেশায় একজন দিনমজুর ও তার ছেলে রাসেল মিয়া এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে বাজার থেকে বাড়ীতে আসেন আবু তাহের। ঘরের বৈদ্যুতিক বাল্ব নষ্ট হওয়ায় বাল্ব এবং লাইন মেরামতের কাজ করছিলেন ছেলে রাসেল মিয়া।বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ না করার অসাবধানতা বশত ছেলে রাসেল মিয়া বিদ্যুতায়িত হলে বাবা আবু তাহের ছেলেকে বাঁচাতে তার গায়ে হাত দিলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে দুজনেই মারা যান। পরে প্রতিবেশীরা এসে দুজনের মরদেহ উদ্ধার করেন। দলতলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী ঘটনা সত্য স্বীকার করে বলেন এটা একটি মর্মান্তিক দুর্ঘটনা আমি শোকতা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার সাথে কথা হলে স্বীকার করে বলেন আইনগত প্রক্রিয়া চলছে।