ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ঝিনাইদহে যুবক গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 30 June, 2024, 9:37 PM
সর্বশেষ আপডেট: Sunday, 30 June, 2024, 9:39 PM

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ঝিনাইদহে যুবক গ্রেফতার

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ঝিনাইদহে যুবক গ্রেফতার

বগুড়ার ধুনটে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণ মামলার আসামি সুকদেব মন্ডল (২৪) ধরা পড়েছেন। র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা শনিবার রাতে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী থেকে গ্রেফতার করেন। রোববার তাকে বগুড়ার ধুনট থানায় সোপর্দ করা হয়েছে।

রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এ তথ্য দেন।

র‌্যাব সূত্র জানায়, বগুড়ার ধুনটের পেঁচিবাড়ি গ্রামের নারায়ণ চন্দ্রের ছেলে সুকদেব মন্ডল মোবাইল ফোনে নাটোরের সিংড়া উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

সুকদেব ২ জুন ধুনটের পেঁচিবাড়ি বাজারের সাতমাথা মোড়ে তার দোকানে ওই তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ভিকটিম ১৯ জুন ধুনট থানায় সুকদেবের বিরুদ্ধে মামলা করেন। 

এরপর থেকে র‌্যাব আসামিকে গ্রেফতারে নজরদারি শুরু করে। একপর্যায়ে সুকদেবের অবস্থান নিশ্চিত হওয়া যায়।

শনিবার রাত ১০টার দিকে র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা র‌্যাব-৬ ঝিনাইদহের সহযোগিতায় বিষয়খালীতে অভিযান চালিয়ে সুকদেবকে গ্রেফতার করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status