|
পাথরঘাটায় আচরণবিধি লঙ্ঘনের দায় দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ ও জরিমানা
ইব্রাহীম খলীল,পাথরঘাটা
|
![]() পাথরঘাটায় আচরণবিধি লঙ্ঘনের দায় দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ ও জরিমানা শুক্রবার কাপ-পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা গোলাম কবিরকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বরিশালের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। নোটিশে বলা হয়েছে আগামী দুই দিনের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে উপযুক্ত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে বলা হলো। এছাড়াও একই দিন রাত সোয়া ৮ টার দিকে দোয়াত কলম প্রতীকের প্রার্থী এনামুল হোসেন মিছিল নিয়ে পথসভায় অংশগ্রহণ করার দায় ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। নির্বাচনী আচরণবিধির (১১/২) ধারায় মিছিল বা শোডাউন সংক্রান্ত বিধি-নিষেধ রয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে কোন প্রকার মিছিল বা কোনরূপ শো-ডাউন করা যাবে না। নির্বাচনী এসব আচরণ না মানায় দুই প্রার্থীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে দোয়াত-কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হোসাইন জানান, কে বা কারা আমার সভাস্থলে শো-ডাউন দিয়েছে তা জানিনা। তবে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় ভ্রাম্যমান আদালতের সিদ্ধান্ত মেনে নিয়েছি। পাথরঘাটা সহকারী কমিশনার (ভূমি) খান সালমান হাবিব জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে শো-ডাউন ও মিছিল করায় চেয়ারম্যান প্রার্থী মো. এনামুল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন আচরণ বিধি যেন লঙ্ঘন না হয় এ বিষয়ে সতর্ক করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
