|
ভাষায় লিঙ্গীয় বৈষম্য নিয়ে সিরাজগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাসুদ রানা বাচ্চু,সিরাজগঞ্জ
|
![]() ভাষায় লিঙ্গীয় বৈষম্য নিয়ে সিরাজগঞ্জে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত রবিবার ( ১৯ মে) সকালে এস. এস রোডস্থ নর্থ টাউন রেস্তোরাঁয় প্রোগ্রাম ফর উইম্যান ডেভোলপমেন্ট ( পি ডাব্লিউডি) সার্বিক সহযোগিতা ও নারীপক্ষ আয়োজনে মতবিনিময় সভায় সঞ্চালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা সিরাজগঞ্জ পিডাব্লিউডি নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, ভাষায় লিঙ্গীয় বৈষম্য দিনব্যাপী মতবিনিময় সভার শুভ উদ্বোধন করেন নারীপক্ষ চেয়ার পারসন গীতা দাস। মতবিনময় সভায় নারীপক্ষ চেয়ার পারসন গীতা দাস তিনি বলেন, মানুষ কোনো ভালো কর্ম করলে তাকে বিশেষায়িত করা যায়। কিন্তু নারীরা নির্যাতিত হলেও তাদেরকে বিশেষায়িত করা হয়। যেমন ধর্ষণের শিকার হলে তাকে ধর্ষিতা, নির্যাতনের শিকার হলে নির্যাতিতা বলা হয়। অথচ ধর্ষণের শিকার, নির্যাতনের শিকার লিখলেও হয়। একজন নারীকে মানুষ হিসেবে দেখলে এ অবস্থার পরিবর্তন ঘটবে। এসময়ে উপস্থিত ছিলেন কামরুন নাহার, ফেরদৌসী আখতার, , এছাড়াও আরো উপস্থিত ছিলেন বেসরকারি চ্যানেল টুয়েন্টিফর সিনিয়র রিপোর্টার সাংবাদিক হীরুকগুণ, এনটিভি জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ইন্না, দৈনিক যমুনা প্রবাহ স্টাফ রিপোর্টার নওশাদ আহমেদ, দৈনিক বিপ্লবী সময় পাবনা জেলা প্রতিনিধি সাবেক বার্তা সম্পাদক এম. এ ছালাম, দীপ্ত টিভি পাবনা জেলা প্রতিনিধি শামসুল আলম, দৈনিক বিবৃতি পাবনা নির্বাহী সম্পাদক কাজী বাবলা, প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
