|
যাত্রীদের সামনেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে বিয়ের প্রস্তাব পাইলটের, অতঃপর...
নতুন সময় ডেস্ক
|
![]() যাত্রীদের সামনেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে বিয়ের প্রস্তাব পাইলটের, অতঃপর ক্যাপ্টেন যাত্রীদের সামনে তার বান্ধবীর উদ্দেশে বলেন, আজকের ফ্লাইটে একজন খুব বিশেষ ব্যক্তি আছে। প্রায় দেড় বছর আগে এই চাকরিতে যোগদানের পর আমার পরিচয় হয় সবচেয়ে বিস্ময়কর ব্যক্তির সঙ্গে, যে আমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। তুমি আমার কাছে সবচেয়ে মূল্যবান। তুমি আমার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ। তুমি কি আমাকে বিয়ে করবে? হ্যাঙ্ক এর কাছ থেকে আদুরে বার্তা পাওয়ার পর পাওলা বিমানের আইলে ছুটে যান তার ভবিষ্যৎ স্বামীকে আলিঙ্গন করতে। পোস্টটি দেখার পর অনেকেই এই যুগলকে শুভেচ্ছায় সিক্ত করেছেন। মনিকা জিলিনস্কি যোগ করেছেন, আপনাদের দুজনকে অভিনন্দন! আপনাদের সুন্দর জীবন কামনা করছি। অনেকেই আশা করেছেন যে, তাদের সম্পর্ক ইলোনা জাহান এবং ইয়ান ডানকানের ৫০ বছরের রোম্যান্সের মতো দীর্ঘস্থায়ী হবে। এই সম্পর্ক যখন শুরু হয়েছিল তখন জাহান একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট ছিলেন এবং ডানকান ১৯৭০ সালে রোম থেকে তেহরান যাওয়ার প্যান আমেরিকান ওয়ার্ল্ড এয়ারওয়েজের ফ্লাইটে একজন পাইলট ছিলেন। ২০২১ সালে ৮৬ বছর বয়সে ডানকানের মৃত্যুর আগ পর্যন্ত এই সম্পর্ক স্থায়ী হয়েছিল।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
