ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
প্রাইভেটকারে আগুন লেগে যুবলীগ নেতা নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 April, 2024, 12:49 PM

প্রাইভেটকারে আগুন লেগে যুবলীগ নেতা নিহত

প্রাইভেটকারে আগুন লেগে যুবলীগ নেতা নিহত

ময়মনসিংহের ত্রিশালে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শামীম পারভেজ (৩৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

নিহত শামীম পারভেজ ত্রিশাল পৌরসভার ৪নং ওয়ার্ডের পাঁচবারের নির্বাচিত কমিশনার আজহারুল ইসলামের বড় ছেলে। তিনি একজন যুবলীগ নেতা।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ভোরে ময়মনসিংহ থেকে নিজস্ব প্রাইভেটকার চালিয়ে ত্রিশালে আসার পথে নুরুর দোকান নামক স্থানে পেছন দিক থেকে অজ্ঞাত গাড়ি চাপা দেয়। এ সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই শামীম পারভেজ নিহত হন। প্রাইভেটকারে থাকা দীপক গুরুতর আহত হন। 

নিহতের লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status