|
হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে
নতুন সময় ডেস্ক
|
![]() হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই ছবি-ভিডিও পাঠাবেন যেভাবে হোয়াটসঅ্যাপ ফিচার ট্র্যাকার ডব্লিউএবেটাইনফোর তথ্য অনুযায়ী, স্মার্টফোনে ইন্টারনেট না থাকলেও অন্য ব্যবহারকারীকে ছবি পাঠাতে পারবেন। এমনকি অফলাইনে শেয়ার হওয়া ফাইল সম্পূর্ণ এন্ড-টু-এন্ড এনক্রিপটেড থাকবে। তাই প্রাইভেসি নিয়েও নিশ্চিন্ত থাকতে পারবেন ব্যবহারকারীরা। নতুন ফিচার সম্পর্কিত একটি স্ক্রিনশট ফাঁস হয়েছে। এতে দেখা গেছে, ডেটা কানেকশন ছাড়াই ছবি পাঠানো যাচ্ছে। তবে একটি শর্ত রয়েছে, আপনার কাছাকাছি অন্য ডিভাইসটি থাকতে হবে এবং অফলাইন ফাইল-শেয়ারিং ফিচার চালু থাকতে হবে। তবেই এই ফিচার কাজ করবে। যেভাবে ব্যবহার করবেন অফলাইন ফাইল-শেয়ারিং ট্রান্সফারের ক্ষেত্রে কোনোরকম ইন্টারনেটের প্রয়োজন পড়ে না। স্ক্যান করে ব্লুটুথের মাধ্যমে দ্রুত সেই ফাইল এক ফোন থেকে আর এক ফোনে চলে যাবে। তবে এক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। হোয়াটসঅ্যাপকে আপনার ফোনের গ্যালারি, ফাইল ও ডকুমেন্ট অ্যাক্সেস করার অনুমতি দিতে হবে। না দিলে এই ফিচার কাজ করবে না। তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ব্যবহারকারীর নম্বর গোপন থাকবে এবং শেয়ার করা ফাইলগুলো এনক্রিপট করা হবে। অনেকটা শেয়ারইট অ্যাপের মতো কাজ করবে এই ফিচার। নেট কানেকশন বা ওয়াইফাই না থাকলেও পাঠানো যাবে ছবি, ভিডিও, ডকুমেন্ট সব। যা ব্যবহারকারীদের অনেক ডেটা এবং সময় বাঁচাবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
