|
মালয়েশিয়া যাওয়া হলো না মেহেদীর, হিট স্ট্রোকে মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
|
![]() মালয়েশিয়া যাওয়া হলো না মেহেদীর, হিট স্ট্রোকে মৃত্যু মালয়েশিয়া যাওয়া হলো না মেহেদীর, ‘হিট স্ট্রোকে’ মৃত্যু মালয়েশিয়ায় যাওয়ার কথা ছিল ডেমরার মেহেদী হাসানের (২৩)। তবে তার আগেই প্রাণ গেল গরম সইতে না পেরে। চিকিৎসকদের ধারণা, হিট স্ট্রোকেই মারা গেছেন মেহেদী হাসান। মেহেদী হাসান ডেমরার ইষ্টার্ন হাউজিং বাঁশের পোল আমিনবাগের জুয়ের মন্ডলের একমাত্র ছেলে। বুধবার ২৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের খালা ইসরাত জাহান দিবা বলেন, ‘আমার ভাগনে মেহেদী হাসানের মৃত্যুর কারণ জানতে চাইলে দায়িত্বরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন, হিট স্ট্রোকেই মারা গেছেন মেহেদী। ইসরাত জাহান বলেন, ‘বাবা-মায়ের একমাত্র সন্তান ছিল মেহেদী। বাবা-মার ইচ্ছায় তিন মাস আগে বিয়ে করে সে। শুক্রবার ২৬ এপ্রিল মালয়েশিয়া যাওয়ার কথা ছিল তাঁর। বৃহস্পতিবার ২৫ এপ্রিল ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা। কিন্তু এরই মধ্যে বুধবার ২৪ এপ্রিল দুপুরের দিকে নিজ বাড়িতে হঠাৎ সে গরমে অস্থির হয়ে বেশ কয়েকবার বমি করে। খবর পেয়ে দ্রুত তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ কান্নাজড়িত কণ্ঠে ইসরাত বলেন, ‘ভাইরে, যাত্রাবাড়ী ফ্লাইওভারে জ্যামে (যানজট) আমার কোলেই অচেতন হয়ে পড়ে আমার ভাগ্নে। আমি সবই চেয়ে চেয়ে দেখলাম, কিছুই করার ছিল নারে ভাই। কী করে তরতাজা একটি যুবক গরম সইতে না পেরে অসময়ে আমাদের ছেড়ে চলে গেল। আমরা বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছি না। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, অতিরিক্ত গরমের কারণে বুধবার সকাল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত নারীসহ ৪ জনকে ঢামেক হাসপাতালে আনা হয়েছে। এরমধ্যে ডেমরা থেকে আসা মেহেদী হাসানকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর তিনজনকে মেডিসিন ভবনে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেহেদী হাসানের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বলে জানান বাচ্চু মিয়া। বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
