|
ফরিদপুরে গ্যারেজ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড।
শেখ মোহাম্মদ আফজাল, ফরিদপুর
|
|
ফরিদপুরে গ্যারেজ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড। ফরিদপুরে কামাল ফকির (২৯) নামে এক গ্যারেজ মিস্ত্রিকে হত্যার দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার বাবুরচর এলাকার ওহাব মাতুব্বরের ছেলে জুয়েল মাতুব্বর (৪০) ও ঝালকাঠির রামচন্দ্রপুর এলাকার আলম হাওলাদারের ছেলে মো. সাঈম হাওলাদার (২৫)। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন বলেন, ২০২০ সালের অক্টোবর মাসে কামাল ফকির (২৯) নামে এক গ্যারেজ মিস্ত্রিকে হত্যার দায়ে জুয়েল মাতুব্বর ও মো. সাঈম হাওলাদার নামে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ও অপরাধ প্রবণতা কমে আসবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
