ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ফরিদপুরে মন্দিরে আগুন, দুই শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি
শেখ মোহাম্মদ আফজাল, ফরিদপুর
প্রকাশ: Wednesday, 24 April, 2024, 2:44 PM

ফরিদপুরে মন্দিরে আগুন, দুই শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

ফরিদপুরে মন্দিরে আগুন, দুই শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির তদন্ত কমিটি

ফরিদপুর জেলার মধুখালীতে গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় একটি মন্দিরে অগ্নিসংযোগ এবং পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ের  শৌচাগার নির্মাণ কাজে নিয়োজিত সহোদর দুই  শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে দলটি।

বুধবার (২৩ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফরিদপুরের ঘটনায় সোমবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের জন্য  একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

দলের ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীকে আহ্বায়ক করে কমিটিতে আরও চার জনকে সদস্য করা হয়েছে । তারা হলেন— বিজন কান্তি সরকার, শামা ওবায়েদ, রুহুল কুদ্দুস কাজল ও অমলেন্দু দাস অপু।
রিজভী জানান, গঠিত তদন্ত কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status