|
গরমে বারবার গোসল করা ভালো না ক্ষতিকর, যা বলছেন বিশেষজ্ঞরা
নতুন সময় ডেস্ক
|
![]() গরমে বারবার গোসল করা ভালো না ক্ষতিকর, যা বলছেন বিশেষজ্ঞরা এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, এই গরমে একাধিকবার গোসল করা মোটেই ক্ষতিকর নয়; বরং গরমে স্বস্তি পাওয়া যায়। স্বাস্থ্যেরও ক্ষতি হয় না। এতে শরীরের ভেতরের তাপমাত্রা স্বাভাবিক মাত্রায় ফিরে আসে। হিটস্ট্রোক বা হিট এক্সহউশনের আশঙ্কা কমে। তাই গরমকালে সময় পেলে গোসল করতেই পারেন। দিন ঠিক কতবার গোসল করা যায় প্রশ্নে বিশেষজ্ঞদের মতে, দিনে দুই থেকে তিন বার গোসল করতে পরেন। যারা গরমেও বাইরে কাজ করছেন, তারা সময় পেলেই গোসল করতে পারেন। তবে কখনই শরীরে ঘাম নিয়ে গোসল করা ঠিক নয়। এতে ঠান্ডা লেগে যাওয়ার আশঙ্কা থাকে। গায়ের ঘাম শুকিয়ে তবেই ঠান্ডা বা হালকা গরম পানিতে গোসল করুন। এতে তাপজনিত সমস্যা দূর হবে। গরম থেকে বাঁচতে অনেকে আবার গরমকালে পানিতে বরফ মিশিয়ে গোসল করেন। এটা ঠিক নয়। বিশেষজ্ঞদের মতে, এতে সাধারণ মানুষের ঠান্ডা লাগার আশঙ্কা থাকে। আর যাদের বাত, অ্যাজমা রয়েছে তাদের সমস্যা আরও বাড়তে পারে। বরফপানি দিয়ে গোসল করলে ফুসফুসের সমস্যাও দেখা দিতে পারে। তাই যতই গরম পড়ুক না কেন সাধারণ তাপমাত্রার পানিতেই গোসল করার পরামর্শ বিশেষজ্ঞদের।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
