|
ড. ইউনূসকে ট্রি অব পিস পুরস্কার দেয়নি ইউনেস্কো : শিক্ষামন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
![]() ড. ইউনূসকে ট্রি অব পিস পুরস্কার দেয়নি ইউনেস্কো : শিক্ষামন্ত্রী একই সঙ্গে ইউনেস্কো পুরস্কার নিয়ে মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত না থাকলে ইউনূস সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। বুধবার (২৭ মার্চ) সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ইউনূস সেন্টার ইউনেস্কো পুরস্কার সম্পর্কে যে তথ্য প্রচার করছে তা প্রতারণামূলক। এ বিষয়ে ইউনেস্কো সদর দপ্তরে ব্যাখ্যা পাঠানো হবে এর আগে জানা যায় ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত করা হয়েছে। গত বৃহস্পতিবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একাদশ গ্লোবাল বাকু সম্মেলনের শেষ দিনে ড. ইউনূসের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
জাতীয় যুব দিবসে গণকণ্ঠের আলোচনা ও সম্মাননা স্মারক প্রদান
কালীগঞ্জে এসআরবির সাতক্ষীরা ক্যাম্পের সদস্যদের অভিযানে ১০০ বোতল উইনকেরেক্স সহ দুই মাদক ব্যাবসায়ি আটক
