|
বিয়ে করেছেন কিম সুং জুকে,পাত্রী কে?
নতুন সময় ডেস্ক
|
![]() বিয়ে করেছেন কিম সুং জুকে,পাত্রী কে? বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে আজ শনিবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে সুং জু বিষয়টি স্বীকার করেছেন। সেই সঙ্গে খবরটি আরও আগে না জানানোর জন্য অনুরাগীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এই গায়ক। সুং জু লিখেছেন, ‘হঠাৎ করে খবরটি পড়ে অনেকে অবাক হয়েছেন, আমি নিজেকে সততার সঙ্গে নিজেকে উপস্থাপন করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি।’তাঁর ভাষ্যে, ‘আমি খুব শিগগির অনুরাগীদের বিষয়টি জানাতে চেয়েছিলাম। তবে বিষয়টি নিয়ে সতর্কতার জন্য আমি জানাতে পারিনি। আমি এখন বলতে চাই, একজন বাবা ও স্বামী হিসেবে পরিবারের সঙ্গে এগিয়ে যাব।’ ২০১৪ সাল থেকে কোরীয়–চীনের ইউনিক ব্যান্ডে গান করছেন সুং জু। ২০১৬ সালে ‘ম্যাজিক্যাল স্পেস টাইম’ ধারাবাহিক দিয়ে অভিনয়েও নাম লেখান সুং জু।‘লাভ আপ টু ইউর নেম’, ‘মাই সিক্রেট টেরিয়াস’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে দেখা গেছে তাঁকে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
