ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
শহীদ মিনারে পুলিশের ওপর যুবলীগ-ছাত্রলীগের হামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 21 February, 2024, 12:51 PM

মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা দিবসে ফু
শহীদ মিনারে পুলিশের ওপর যুবলীগ-ছাত্রলীগের হামলা

শহীদ মিনারে পুলিশের ওপর যুবলীগ-ছাত্রলীগের হামলা

ল দেওয়াকে কেন্দ্র করে পুলিশের ওপর মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ রয়েছে।

 এতে দেখা দেয় উত্তেজনা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে।

রাত ১২টা ১ মিনিটে প্রটোকল অনুযায়ী প্রথমে মৌলভীবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফুলের তোড়া শহীদ মিনারে অর্পণ করতে যান। তখন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি নেছার আহমদ পুলিশের বেরিকেট সরে যেতে বলেন। একপর্যায়ে তিনি পুলিশের বেরিকেট ভেঙে সামনে আগানোর চেষ্টা করেন। তখন পুলিশ সদস্যরা আটকানোর চেষ্টা করলে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা পুলিশের দিকে তেড়ে এসে হামলা চালায়।

এদিকে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমানের প্রতিনিধিদল, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো. মনজুর রহমান। পরে বিভিন্ন স্লোগান দিয়ে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ব্যানারে ফুলের তোড়া নিয়ে শ্রদ্ধা অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিসবাহুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান প্রমুখ।

আওয়ামী লীগের পুষ্প অর্পণের সময় যুবলীগ সহ-সম্পাদক শিমুল আহমেদ চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান রনি, ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী আমীন, সাধারণ সম্পাদক মাহবুব আলম, সহসভাপতি আব্দুস সামাদ, কিবরিয়া, সিভাজেড শামিম, লিপ্পন, সৌমিক, সাঈদ রাজা, সায়েক, রুপসান, মনুয়ার, তানভির আহমদ চৌধুরী, আবির শেখ হেলাল পুলিশের ওপর হামলা চালায়।
পরে পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান।

এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম বলেন, যেহেতু এটি জেলার বিষয় এসপি স্যারের সঙ্গে কথা বললে ভালো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status