ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 February, 2024, 10:14 AM

টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ

টানা ৪ দিন ছুটি কাটানোর সুযোগ

চলতি সপ্তাহে টানা ৪ দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য। আগামী বৃহস্পতিবারের (২২ ফেব্রুয়ারি) ছুটি কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই টানা চার দিনের ছুটি পাবেন তারা।

ক্যালেন্ডার অনুযায়ী, বুধবার (২১ ফেব্রুয়ারি) সরকারি ছুটি পড়েছে। একদিন পর ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্রবার ও শনিবার হওয়ায় এই দুদিন সাপ্তাহিক ছুটি। কোনো সরকারি চাকরিজীবী বা ব্যাংক কর্মী ২২ ফেব্রুয়ারির (বৃহস্পতিবার) ছুটি নিতে পারলে তিনি টানা চারদিন ছুটি ভোগ করতে পারবেন।

এ ছাড়া কোনো সরকারি চাকুরে বা ব্যাংক কর্মী এ সপ্তাহে ছুটি না নিতে পারলে তাদের নিরাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ ২৩ ও ২৪ ফেব্রুয়ারি শুক্রবার শনিবার হওয়ায় এই দুদিন সাপ্তাহিক ছুটি। একদিন পর ২৬ তারিখ শবে বরাতের সরকারি ছুটি।

মাঝের ২৫ ফেব্রুয়ারি (রোববার) সরকারি অফিস-আদালত খোলা থাকবে। এই এক দিনের ছুটিও কোনোভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই সেসময়ও টানা চারদিনের ছুটি ভোগ করা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status