ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
দেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি কেনাকাটা হয় যেখানে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 20 February, 2024, 10:20 PM

দেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি কেনাকাটা হয় যেখানে

দেশে ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি কেনাকাটা হয় যেখানে

গত ডিসেম্বরে দেশের ভেতরে ও বাইরে ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন হয়েছে মোট ৩ হাজার ২৫৩ কোটি ৭০ লাখ টাকা। এর আগে কখনো ক্রেডিট কার্ডে এত পরিমাণ টাকা লেনদেন হয়নি। দেশের অভ্যন্তরে, বাইরে ও দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে। দেশের অভ্যন্তরে এ খাতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩০৯ কোটি টাকা, যা মোট লেনদেনের ৪৮ দশমিক ৯৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের সোমবার প্রকাশিত এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তথ্য নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগ বিশ্লেষণটি করেছে।

এতে বলা হয়, গত নভেম্বরে ৩ হাজার ২৭ কোটি ৩০ লাখ টাকা খরচ করেন ক্রেডিট কার্ডধারীরা। সে হিসাবে আগের মাসের তুলনায় বছরের শেষ মাসটিতে বাংলাদেশিরা ২২৬ কোটি ৪০ লাখ টাকা বা ৭ দশমিক ৪৭ শতাংশ বেশি খরচ করেছেন। তবে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহারের হার ছিল নিম্নমুখী।

দেশের ভেতরে ক্রেডিট কার্ডের মাধ্যমে স্থানীয় মুদ্রা টাকায় খরচ করা যায়। আবার বিদেশি মুদ্রায় অনলাইনে পণ্য কিনে বাইরে থেকে দেশে আনা যায়। আবার বিদেশ ভ্রমণের সময়ও কেনাকাটা ও বিল পরিশোধ করা যায় ক্রেডিট কার্ডের মাধ্যমে।

কেন্দ্রীয় ব্যাংকের বিশ্লেষণে দেখা যায়, ডিসেম্বরে দেশের ভেতর ক্রেডিট কার্ডের মাধ্যমে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬৭৪ কোটি টাকার বেশি, যা নভেম্বরের তুলনায় ৫ দশমিক ২৯ শতাংশ বেশি। নভেম্বরে এ খাতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২ হাজার ৫৪০ কোটি টাকা। আর দেশের বাইরে ক্রেডিট কার্ডের মাধ্যমে ওই মাসে বাংলাদেশিরা খরচ করে ৪৮৭ কোটি ৪০ লাখ টাকা। ডিসেম্বরে বিদেশে ক্রেডিট কার্ডের লেনদেন বেড়েছে ১৮ দশমিক ৮৫ শতাংশ, যার পরিমাণ ছিল ৫৭৯ কোটি ৩০ লাখ টাকা।

একই সঙ্গে বছরের শেষ মাসে বাইরে থেকে ইস্যু করা অর্থাৎ বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের মাধ্যমে বাংলাদেশে লেনদেন কমেছে ৫ শতাংশ। নভেম্বরে এ লেনদেনের পরিমাণ ছিল ১৯৩ কোটি ৮০ লাখ টাকা, যা ডিসেম্বরে কমে হয়েছে ১৮৪ কোটি ১০ লাখ টাকা। এর আগে অক্টোবরে ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ ছিল ৩ হাজার ১৩৫ কোটি, সেপ্টেম্বরে ২ হাজার ৬৮৬ কোটি, আগস্টে ২ হাজার ৮৫৫ কোটি এবং জুলাইয়ে প্রায় ২ হাজার ৮৫৪ কোটি টাকা।

ক্রেডিট কার্ডের ব্যবহার বিশ্লেষণ করে দেখা যায়, দেশের অভ্যন্তরে, বাইরে ও দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে। দেশের অভ্যন্তরে এ খাতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৩০৯ কোটি টাকা, যা মোট লেনদেনের ৪৮ দশমিক ৯৭ শতাংশ।

এছাড়া খুচরা কেনাকাটায় ১২ দশমিক ৭৮ শতাংশ, সেবায় ৯ দশমিক ১৩, নগদ উত্তোলনে ৮ দশমিক ১৮, পোশাক কেনাকাটায় ৬ দশমিক ১৯, ওষুধ ও ফার্মেসিতে ৪ দশমিক ৯০, ট্রান্সপোর্টেশনে ৩ দশমিক ৬১, অর্থ স্থানান্তরে ৩ দশমিক ১৮, ব্যবসাসেবায় ২ দশমিক ১২, পেশাগত সেবায় দশমিক ৬৪ ও সরকারি সেবায় দশমিক ৩১ শতাংশ লেনদেন হয়।

অভ্যন্তরীণ, বিদেশী ও দেশের অভ্যন্তরে বিদেশী নাগরিকদের লেনদেন সবচেয়ে বেশি হয়েছে ভিসা কার্ডের মাধ্যমে, ২ হাজার ৪৩৯ কোটি টাকা। দেশের অভ্যন্তরে ভিসা কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৮৮৩ কোটি ৪০ লাখ টাকা, যা অভ্যন্তরীণ লেনদেনের ৭০ দশমিক ৪২ শতাংশ। এর পরই রয়েছে মাস্টারকার্ড। এটির মাধ্যমে ১৮ দশমিক ৩৫ শতাংশ লেনদেন হয়।

দেশভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশের বাইরে লেনদেনের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্রেডিট কার্ড ব্যবহার হয়েছে ভারতে ১৯ দশমিক ৯৫ শতাংশ, যার পরিমাণ ১১৫ কোটি ৬০ লাখ টাকা। এছাড়া আমেরিকায় ১২ দশমিক ৬৩ শতাংশ ও সংযুক্ত আরব আমিরাতে ১০ দশমিক ২৫ শতাংশ লেনদেন হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status