ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিকদের বাঁচার আকুতি!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 19 February, 2024, 3:59 PM

সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিকদের বাঁচার আকুতি!

সৌদি আরবে বাংলাদেশি নারী শ্রমিকদের বাঁচার আকুতি!

বুঝে না বুঝে আর্থিক অনটনে কেউবা দালালের খপ্পরে পড়ে সৌদি আরব গিয়ে মাসুল দিচ্ছেন বাংলাদেশি নারী শ্রমিকরা। বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় ২ শতাধিক নারী শ্রমিক সৌদি আরবের রিয়াদের জনদরিয়া এলাকার সফর জেলে আটক রয়েছেন।

ভুক্তভোগী নারী শ্রমিকদের অভিযোগ, তারা সেখানে নির্যাতনের শিকার, কাউকে কাউকে সেখান থেকে বিক্রিও করে দেওয়া হচ্ছে অন্যত্র। তাদের খাবার দেওয়া হচ্ছে না। খুব বেশি অসুস্থ হলেও চিকিৎসা দেওয়া হচ্ছে না। বিনা চিকিৎসায় অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। এর মধ্যে কয়েকজন মারা গেছে।

জানা যায়, মানিকগঞ্জের রেখা বেগম পাসপোর্ট নং-A05819657, কেরানীগঞ্জের সেজু বেগম পাসপোর্ট নং AO6846514, ঢাকার আশুলিয়ার শান্তা আক্তার পাসপোর্ট নং A07632159, ঢাকার মিরপুরের হুসনে আরা পাসপোর্ট নং A00653367, পটুয়াখালীর আকলিমা বেগম পাসপোর্ট নং BY 0681956 এর মতো প্রায় ২ শতাধিক নারী মুক্তির দিন গুনছেন। কবে ফিরবে দেশে! মুক্তি পাবে নির্যাতনের ওই কারাগার থেকে!

ভুক্তভোগীরা আরও জানিয়েছেন, ফিলিপাইন, পাকিস্তান ভারতসহ অনেক দেশের নারীদের দ্রুতই দেশে ফিরিয়ে দেওয়া হচ্ছে সম্মানের সঙ্গে। কিন্তু বাংলাদেশের নারীদের সঙ্গে দিনের পর দিন অমানুষিক নির্যাতন করে গেলেও এদিকে ততটা তৎপর নয় কূটনৈতিকরা।

অভিযোগ রয়েছে, অনেক সময় দেশে পাঠানোর কথা বলে উলটো নির্যাতনকারী কফিলের হাতেই তুলে দেওয়া হচ্ছে কাউকে।

ভিডিও কলে  সাংবাদিকদরে সাথে ভুক্তভোগীরা নির্যাতনের কথা বর্ণনা করে প্রধানমন্ত্রীর সাহায্য কামনা করেন।

তবে সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, এগুলো সফরজেল নয় এটি কিছুটা জেলের মতন হলেও এটি আসলে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে একটি সেফহাউজ নারী গৃহকর্মীরা বিভিন্ন মামলা ও পলাতক হয়ে ওখানে আসে সেখান থেকে সব ক্লিয়ার করে দেশে পাঠানো হয়।তবে আমরা দেখছি বিষয়টি দেখবো।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার কল্যাণ বোর্ডের উপ-সহকারী পরিচালক মালেকা বেগম জানান, আমরা ইমেইলে এই বিষয়ে অভিযোগ পাঠিয়েছি। দ্রুতই আমরা ব্যবস্থা গ্রহণ করব।

এদিকে, জাতীয় মানবাধিকার কমিশনেও এদের উদ্ধারের জন্যে আবেদন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status