ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির টুইট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 February, 2024, 12:06 PM

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির টুইট

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর জেলেনস্কির টুইট

ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বৈশ্বিক শান্তি সম্মেলনে যোগ দিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভলোদিমির জেলেনস্কি। বৈঠকের পর এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) এক পোস্টে বৈঠকের ভিডিও শেয়ার করেছেন ভলোদিমির জেলেনস্কি।


পোস্টে জেলেনস্কি লিখেছেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের সঙ্গে দেখা করে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমরা শান্তি ফর্মুলার উপর ভিত্তি করে ইউক্রেনের ন্যায়সঙ্গত শান্তির দৃষ্টিভঙ্গির পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। আমি বাংলাদেশকে দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন ও উদ্বোধনী গ্লোবাল পিস সামিটে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status