ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৬ জুন ২০২৬ ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজস্থলীতে অগ্নিদগ্ধ দোকানি মারা গেছেন
মিন্টু কান্তি নাথ রাজস্থলী
প্রকাশ: Sunday, 18 February, 2024, 12:37 AM

রাজস্থলীতে অগ্নিদগ্ধ দোকানি মারা গেছেন

রাজস্থলীতে অগ্নিদগ্ধ দোকানি মারা গেছেন

রাঙামাটির রাজস্থলী উপজেলায় একটি কুলিং কর্নারে আগুনের ঘটনায় অগ্নিদগ্ধ দোকানি দীপংকর দাশ (৩২) মারা গেছেন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। দীপংকরের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজস্থলী বাজারে আগুনের ঘটনা ঘটে। আগুনে দীপংকর দাশ (৩২) নামে স্থানীয় একটি কুলিং কর্নারের মালিক দগ্ধ হয়েছে। দীপংকর দাশ উপজেলার মহব্বত পাড়ার বাসিন্দা ও মৃত অমর দাশের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে রাজস্থলী বাজারে দীপংকর দাশের কুলিং কর্নারে গ্যাসের সিলিন্ডারে আগুনে। আগুনে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। 

এসময় ঘটনাস্থল থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান আনে। পরে তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রামে রেফার করেছে জরুরি বিভাগের চিকিৎসক। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান দীপংকর দাশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status