|
ফের এক ছাদের নিচে অনুপম-পিয়া!
নতুন সময় ডেস্ক
|
![]() ফের এক ছাদের নিচে অনুপম-পিয়া! এদিকে পরমব্রতের সাথে বিয়ে ৪ মাস পরে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ফের এক ছাদের নিচে দেখা গেল অনুপম-পিয়াকে। পিয়া-পরমকে বিয়ের শুভেচ্ছা জানালেও অনুপম স্পষ্ট করে জানিয়েছেন, এই বিয়ের ব্যাপারে তিনি আগে থেকে কিছু জানতেন না। প্রাক্তন স্ত্রীর নতুন জীবন নিয়ে মন্তব্য করতেও নারাজ গায়ক। শতদল-তনজুাকে নতুন জীবনের শুভেচ্ছা জানাতে এক ছাদের নীচে জড়ো হয়েছলেন টলিপাড়ার সঙ্গীতজগতের তারকারা। সেই ভিড়ে সবার নজর কাড়লেন অনুপম-পিয়া। কমন ফ্রেন্ডের সেলিব্রেশনে সামিল হতে কুন্ঠাবোধ করেননি প্রাক্তন এ দম্পতি। এদিন পিয়ার দেখা মিলল বেগুনি রঙা শাড়িতে। অন্যদিকে কালো পোশাকে ধরা দেন অনুপম। নবদম্পতিকে ঘিরে ছিলেন জয় সরকার, অনিন্দ্য চট্টোপাধ্যায়, উপল সেনগুপ্ত, সোমলতা আচার্যরা। রিশেপশনের যেসব ছবি ইনস্টাগ্রামে দেখা গেছে সেখানে রয়েছেন অনুপমও। তবে একফ্রেমে ধরা দেননি দুই প্রাক্তন। দুজনের মধ্যে কোনো কথা হয়েছে কি না সেই প্রশ্নের উত্তরও অধরা। প্রসঙ্গত, দুবার বিয়ে ভেঙেছে অনুপমের। তবে প্রেমে আস্থা হারাননি গায়ক। প্রেম দিবসের প্রাক্কালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রেম মানুষকে খুব ভালো রাখে। মানুষ খোঁজে, আমিও খুঁজি। প্রেমকে আমি সম্মান করি। যদি এই বসন্তে কেউ জুটে যায়….।’
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
