|
কুড়িগ্রামে চুরির ৪ ঘন্টার মধ্যে চোরাই অটো মিশুক সহ ১২ মামলার আসামি শরিফুল গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে চুরির ৪ ঘন্টার মধ্যে চোরাই অটো মিশুক সহ ১২ মামলার আসামি শরিফুল গ্রেফতার গত ২৮ জানুয়ারি রাতে উলিপুর তবকপুর এলাকার এরশাদুল হক এর বসত বাড়ি থেকে ১ টি অটো মিশুক গাড়ি চুরি হয়। এই সংক্রান্তে থানায় মামলা রুজু হওয়ার পর উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম ০৪ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে চোরাই চক্রের মূল হোতা ১২ মামলার আসামি শরিফুল ইসলাম কে গ্রেফতার ও তার হেফাজত হতে অটো মিশুক গাড়িটি উদ্ধার করে। গতকাল ৩০ জানুয়ারি কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি) জনাব মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত শফিকুল কুড়িগ্রাম জেলার কুখ্যাত চোর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে উলিপুর ও চিলমারী থানায় পূর্বের ১২ টি চুরি ও মাদক মামলা রয়েছে। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের অভিযান অব্যহত থাকবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি। তি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় সংঘটিত অপরাধ দমন ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে কুড়িগ্রাম জেলার পুলিশ সবসময় সজাগ রয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
