ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
কিশোরগঞ্জে ৪০০পিস ইয়াবাসহ গ্রেফতার-৩
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
প্রকাশ: Saturday, 27 January, 2024, 11:52 PM

কিশোরগঞ্জে ৪০০পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

কিশোরগঞ্জে ৪০০পিস ইয়াবাসহ গ্রেফতার-৩

কিশোরগঞ্জ  জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ এর অভিযানে  পৃথক পৃথক অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  ৩ মাদককারবারি কে গ্রেফতার।


কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ) মোঃ জামিরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২১.৪৫ ঘটিকায় ভৈরব থানাধীন পঞ্চবটি পুকুরপাড় সাকিনস্থ বায়তুল আমান মোনতাজ উদ্দিন জামে মসজিন সংলগ্ন মাসুম মিয়া (৬৫) এর বসত ঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ বিজয় শেখ (২৬), পিতা- মৃত হেলিম শেখ, সাং- কমলপুর পশ্চিমপাড়া, ২। মোঃ উজ্জ্বল মিয়া (৩৫), পিতা- মৃত বাহার মিয়া, সাং- পঞ্চবটি, উভয় থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামিদ্বয়ের হেফাজতে থাকা সর্বমোট ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট  নামক মাদকদ্রব্য উদ্ধার করে ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। 


অপরদিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)ফারুক আহম্মেদ গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ২৬/০১/২০২৪ খ্রি: ২৩.৪০ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন মাটিকাটা সাকিনস্থ আজমল খান এর ইটভাটার দক্ষিন পাশে চুন্নু মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি সাকির আল হাসান (২০), পিতা- আব্দুর রহমান, সাং- মাটিকাটা, থানা-কিশোরগঞ্জ সদর, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়। 

উপরোক্ত ২টি ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের  করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status