ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
বিয়ে না দেয়ায় কিশোরীকে অপহরণ, ৯ মাসেও হয়নি উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 27 January, 2024, 11:47 PM

বিয়ে না দেয়ায় কিশোরীকে অপহরণ, ৯ মাসেও হয়নি উদ্ধার

বিয়ে না দেয়ায় কিশোরীকে অপহরণ, ৯ মাসেও হয়নি উদ্ধার

বাল্যবিয়ে না দেয়ায় ৯ম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে পুরো নয় মাস ধরে নিখোঁজ ওই ছাত্রীকে ফিরে পেতে সাহায্য চেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবারের সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কালুপুর গ্রামের খাইরুল ইসলাম ও কমেলা বেগম দম্পতির মেয়ে খাতিজা আক্তার কিয়া (১৪) ৯ মাসেও উদ্ধার হয়নি।

সংবাদ সম্মেলনে কিয়ার মা কমেলা বেগম লিখিত বক্তব্যে বলেন, ২০২২ সালের নভেম্বর মাসে উপজেলার মোবারকপুর ইউনিয়নের কালিচক গ্রামের মাহিদুরের পরিবার থেকে তার ছেলে আকাশ আলীর (২০) সাথে আমার নাবালিকা মেয়ে খাতিজা আক্তার কিয়ার বাল্য বিয়ের প্রস্তাব আসে। 

কিন্তু মেয়ের বয়স তখন ১৩ বছর হওয়ায় বাল্য বিয়ে দিব না বলে সাফ জানিয়ে দেয়া হয় আকাশের পরিবারকে। প্রস্তাব মেনে না নেয়ায় ছেলের পরিবার ক্ষুব্ধ হয়ে ২০২৩ সালের ১৩ মে শনিবার বিকেলে মেয়ে কিয়া (১৭) শিবগঞ্জ বাজারে প্রাইভেটের উদ্দ্যেশে বাড়ি হতে বের হলে মেয়েকে অপহরণ করে আকাশ আলীসহ তার স্বজনরা।

এ নিয়ে আকাশ আলীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে একটি অপহরণ মামলা করলে অজ্ঞাত পরিচয়ে বিভিন্ন ফোন থেকে প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। হুমকি দেয়ার ঘটনায় শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কিয়ার পরিবার। 

এদিকে দীর্ঘ ৯ মাস পার হলেও মেয়ে উদ্ধার না হওয়ায় হতাশ পরিবার। একই সঙ্গে দ্রুত মেয়েকে উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি। মামলার তদন্তের দায়িত্ব পান শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক সোহেল রানা। সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সোহেল রানা জানান, ঘটনাটি মূলত অপহরণ নয়, প্রেম জনিত। তবুও মামলার প্রেক্ষিতে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে আসামিদের গ্রেফতার ও মেয়েকে উদ্ধারে পুলিশের চেষ্টা চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status