ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
নাটোরের লালপুরে দশ জনের টিসিবি পন্য ভোগ করেন মহিলা মেম্বর
ওমর ফারুক খান লালপুর
প্রকাশ: Saturday, 27 January, 2024, 11:55 PM

নাটোরের লালপুরে দশ জনের টিসিবি পন্য ভোগ করেন মহিলা মেম্বর

নাটোরের লালপুরে দশ জনের টিসিবি পন্য ভোগ করেন মহিলা মেম্বর

নাটোরের লালপুরে ওয়ালিয়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর বেলী বেগম এর বিরুদ্ধে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পন্য আত্মসাতের অভিযোগ উঠেছে।

শনিবার (২৭জানুয়ারী) সকালে ওয়ালিয়া বাজার (পালাপাড়া) এলকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পন্য সাদিক বিন ইসরাইল এর ডিলারশীপের আওয়াতায় বিতরন শুরু করলে এ ঘটনা ঘটে। এ সময় উপজেলার ৭নং ওয়ালিয়া ইউনিয়েনর ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বর বেলী বেগম একাই দশ জনের কার্ড ব্যবহার করে চাল, তেল ও ডাল উত্তলোন করলে সাধারন জনগন তাকে অবরুদ্ধ করে পন্য জব্দ করে। এসময় অভিযুক্ত মহিলা মেম্বর বলেন, আমার নামে ৫টি ও অপর ৫টি গ্রাহকের পন্য তুলেছি। প্রমান চাইলে তিনি সাংবাদিক ও জনগনের উপর চড়াও হন। ভুক্তভোগী অনেকে বলেন, মাননীয় প্রধান মন্ত্রী সাধারন জনগণের জন্য ন্যায্যমূল্যে টিসিবি পন্যের ব্যবস্থা করেছে অথচ এরকম অসাধু জনপ্রতিনিধিরা তা লুটেপুটে খাচ্ছে, আমরা এর তিব্র নিন্দা জানাই ও সুষ্ঠ বিচার চাই।

সাদিক বিন ইসরাইল ডিলারের বিতরন সহকারী নাহিদ জানান, অনেকেই ২/৩ টা কার্ড এনে পন্য চাইছে, অনেক কার্ডে ছবি না থাকায় বিভ্রান্তি হচ্ছে। তবে কার্ড দেখে পন্য বিতরন করছি। কার্ড ছাড়া কাউকে পন্য দেওয়ার কোন সুযোগ নেই।
ক্ষুব্ধ জনগন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার কে মুঠোফোনে জানালে, তিনি উক্ত টিসিবি পন্য জব্দ করে ডিলারের কাছে রক্ষিত রাখতে বলেন এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status