ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
স্ত্রীর অনুমতির অপেক্ষায় ওয়ার্নার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 January, 2024, 8:34 PM

স্ত্রীর অনুমতির অপেক্ষায় ওয়ার্নার

স্ত্রীর অনুমতির অপেক্ষায় ওয়ার্নার

ওয়ানডে এবং টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়েছেন ডেভিড ওয়ার্নার। দেশের হয়ে খেলবেন শুধু ২০ ওভারের ক্রিকেট। আগামী টি-২০ বিশ্বকাপ খেলতে চান অস্ট্রেলিয়ার হয়ে। এরই মধ্যে অবসরজীবন নিয়ে পরিকল্পনা করে ফেলেছেন এই ওপেনার।

ভবিষ্যতে কোচিংয়ে আসার ইচ্ছা রয়েছে ওয়ার্নারের। বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। তবে স্ত্রীর অনুমতি পেলে শুধুমাত্র তখনই এ বিষয়ে এগোবেন বলে জানিয়েছেন এ বাঁহাতি ব্যাটার।


সিডনিতে পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ওয়ার্নার। এ সময় তিনি বলেন, ‘আমার কিছু লক্ষ্য রয়েছে। হয়তো কোচিং করাব। তবে প্রথমে স্ত্রীর সঙ্গে কথা বলব। যদি অনুমতি পাই, তাহলেই কোচিং করাব।’


তিনি আরো বলেছেন, ‘হয়তো এখনই নয়। পাঁচ বা ১০ বছর পর কোচিং করাতে শুরু করব। তখন হয়তো ক্রিকেটের সব কিছু আরো বদলে যাবে। সব কিছুই হয়ে যাবে জয় কেন্দ্রীক। ব্যাটারকে আহত করার কথা হয়তো তখন আর কেউ ভাববে না।’


ক্রিকেট মাঠে স্লেজিং অত্যন্ত পরিচিত বিষয়। প্রতিপক্ষকে চাপে রাখতে ক্রিকেটারেরা অনেক সময় নানা ব্যঙ্গ, বিদ্রুপ করেন মাঠে। ওয়ার্নার মনে করেন, আগামী দিনে ক্রিকেটে আর স্লেজিং থাকবে না।


অজি ব্যাটার বলেন, ‘আমার মনে হয়, ক্রিকেট মাঠে আর বেশি দিন এই ধরনের ঘটনা দেখবেন না। বরং অনেক বেশি রসিকতা, মজা দেখতে পাবেন। যেমন পাকিস্তানের সঙ্গে টেস্টে আমার আর শাহিন আফ্রিদির মধ্যে হয়েছে।’


সম্পূর্ণ অবসর নেয়ার পর পরিবারকে কিছুদিন সময় দিতে চান ওয়ার্নার। তারপর আবার নিজেকে যুক্ত করবেন ক্রিকেটের সঙ্গে। কারণ ক্রিকেট ছাড়া তার আর কিছু জানা নেই। ক্রিকেট মাঠ থেকে নিজেকে দূরে রাখতে পারবেন না ওয়ার্নার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status