ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
রোনালদোর থেকে যে উপহার পেয়ে কাঁদলেন মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 January, 2024, 12:21 PM
সর্বশেষ আপডেট: Monday, 1 January, 2024, 1:24 PM

রোনালদোর থেকে যে উপহার পেয়ে কাঁদলেন মা

রোনালদোর থেকে যে উপহার পেয়ে কাঁদলেন মা

মায়ের জন্য পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ভালোবাসা কতটুকু তীব্র, সেটি ফুটবল দুনিয়ায় হালকা খোঁজখবর রাখা ভক্তরাও জানেন। রোনালদো বহুবার মায়ের সঙ্গে তার চমৎকার সম্পর্কের ব্যাপারে কথা বলেছেন। এবার তার জন্মদিনে দারুণ একটি উপহার দিলেন সিআরসেভেন।

মা মারিয়া দোলোরেস আভেইরোর ৬৯তম জন্মদিন উদযাপন করতেই নতুন বছরের প্রাক্কালে সৌদি আরব থেকে পর্তুগালে নিজ শহর মাদেইরোতে ছুটে যান রোনালদো। জন্মদিনে উপহার দেন বিলাসবহুল গাড়ি পোর্শে কেইন্নে। রোনালদোর ছেলে দাদিকে যখন উপহারটি দেখান, তখন দোলোরেসের চোখ ভরে ওঠে অশ্রুতে।

-মাকে এই গাড়িটিই উপহার দেন রোনালদো

ডিসেম্বরের ৩১ তারিখ ছিল রোনালদোর মায়ের জন্মদিন। পরে জন্মদিন উদযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন আল-নাসর তারকার বোন কাতিয়া আভেইরো। রোনালদো যখন তার মাকে উপহারটি দেন, তখন জন্মদিনের অনুষ্ঠানে আসা সবাই অবাক হয়ে যায়।

ভাই রোনালদোর সরলতার উদাহরণ দিয়ে ইনস্টাগ্রামে কাতিয়া লেখেন, ‘যদি সে খুশি থাকে, এটি এই জন্য যে ছেলে (রোনালদো) তাকে কতটা গুরুত্ব দেয়, মূল্যবান উপহারের জন্য নয়।’

আল-নাসর কিংবা জাতীয় দল; এই বছরটি দুর্দান্ত কাটিয়েছেন রোনালদো। বছরের সর্বোচ্চ ৫৪ গোল করেছেন ৩৮ বছর বয়সী এই ফুটবলার। আপাতত পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটানোর সুযোগ পাবেন এই পর্তুগিজ তারকা। কারণ ফেব্রুয়ারির আগে আর কোনো খেলা নেই আল-নাসরের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status