|
পাঁচ মাসের গর্ভবতী স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() পাঁচ মাসের গর্ভবতী স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) উত্তর চর ভাষানীয়া গ্রামের আবু সিদ্দিকের পুত্র কালাম মিয়ার স্ত্রী আরিফার নিজ ঘরে তার মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে নরসিংদী জেলা পুলিশের একদল চৌকসটিম ঘাতক আবুল কালামকে গ্রেফতার করতে অভিযান চালায়। এ বিষয়ে মাধবদী থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, নিহত আরিফা নরসিংদী জেলার বগারগোত গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। স্বামী আবুল কালামের সাথে তার দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। এর জের ধরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণ করা হয়।এ কারণেই অন্তঃসত্ত্বা আরিফাকে গলাটিপে শ্বাসরুদ্ধ করে হত্যা করে সে পালিয়ে যায়। পুলিশ দ্রুত অভিযানে চালিয়ে ২৯ ডিসেম্বর তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তবে ঘাতক কালাম পুলিশের কাছে এই হত্যার দায় স্বীকার করে এবং নিহত আরিফা পাঁচ মাসের গর্ভবতী ছিল বলে জানায়। এ ঘটনায় আরিফার ভাই নুর মোহাম্মদ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
