|
শাহজাহান ওমরকে পরিচয় করিয়ে প্রধানমন্ত্রী বললেন ‘ঘরের ছেলে ঘরে ফিরেছে’
নতুন সময় প্রতিবেদক
|
![]() শাহজাহান ওমরকে পরিচয় করিয়ে প্রধানমন্ত্রী বললেন ‘ঘরের ছেলে ঘরে ফিরেছে’ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় শেখ হাসিনা এই মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্য শেষে প্রধানমন্ত্রী বরিশাল বিভাগের নৌকার প্রার্থীদের একে একে পরিচিত করিয়ে দেন। এক পর্যায়ে ঝালকাঠি-১ আসনের নৌকার প্রার্থীকে পরিচয় করিয়ে দেওয়ার সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, ঝালকাঠি-১ আসনের প্রার্থী মোহাম্মদ শাহজাহান ওমর। সন্ত্রাসী দল ছেড়ে সে এখন নৌকায় উঠেছে। ঘরের ছেলে ঘরে ফিরেছে। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বীরউত্তম খেতাবপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার শাহজাহান ওমর দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০০১ সালে বিএনপি-জোট সরকার ক্ষমতায় এলে তিনি আইন প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। বিএনপির এই ভাইস চেয়ারম্যান গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে যান। গত ২৯ নভেম্বর তিনি জামিনে কারামুক্ত হন। কারাগার থেকে বেরিয়ে আসার পরদিনই তিনি আওয়ামী লীগ দেন এবং ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন পান। তার দল বদলের ঘটনা দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে। প্রার্থীদের পরিচয় পর্বে বরিশাল সদর (বরিশাল-৫) আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। জানান, তিনি পানিসম্পদ প্রতিমন্ত্রী হিসেবে সফল বলে জানান সরকারপ্রধান। এছাড়া নিজ দলীয় নেতাদের পরিচয় করিয়ে দেওয়ার সময় বরিশাল-২ আসনে রাশেদ খান মেনন এবং পিরোজপুর-২ আসনে আনোয়ার হোসেনকে নৌকা প্রতীকের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগ সভাপতি। ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে তাদের পক্ষেও ভোট প্রার্থনা করেন শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী বরিশালবাসীর কল্যাণে নেওয়া তার সরকারের বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরেন। আগামীতে ক্ষমতায় এলে বরিশালের কী কী উন্নয়ন করা হবে তা উল্লেখ করেন সরকারপ্রধান। বিএনপি-জামায়াতকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেন। বরিশালবাসীর প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আপনারা ৭ তারিখে সকাল সকাল ভোটকেন্দ্রে যাবেন। নৌকা মার্কায় ভোট দেবেন। কারণ, এই নৌকা নুহ নবীর নৌকা। এই নৌকা স্বাধীনতা এনেছে, দেশ থেকে দারিদ্র বিমোচন করে। এই নৌকা ডিজিটাল বাংলাদেশ করেছে। এবার এই নৌকায় ভোট দিলে স্মার্ট বাংলাদেশ হবে। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল ১ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর সভাপতিত্বে জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান রাশেদ খান মেনন, আবদুল হাফিজ মল্লিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ-ফ ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী-যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, জাতীয় পাটির (মঞ্জু) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, শাজাহান ওমর বীর উত্তম, আওয়ামী লীগের দফতর সস্পাদক বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বরিশাল মহনগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গির, সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
