|
তাহেরপুর পৌরসভায় কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() তাহেরপুর পৌরসভায় কাঁচি প্রতীকের প্রার্থী এমপি এনামুল হকের গণসংযোগ শুক্রবার বেলা ১১ থেকে তাহেরপুর পৌরসভার বিভিন্ন স্থানে কাঁচি প্রতীকের নির্বাচনী গণসংযোগ করেন তিনি। পরে তারপর পৌরসভার বড় মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি স্থানে পথসভা করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নিজেকে বাগমারার জনগণের প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে তিনি বিভিন্ন এলাকায় ঘুরছেন আর ভোটারদের কাছে কাঁচি প্রতীকে ভোট চাচ্ছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সোনাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজাহারুল হক , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, সদস্য জহুরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মহসিন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, আমজাদ হোসেন মৃধা, ছাত্রলীগ নেতা নাইম ইসলাম, আব্দুর রউফ প্রমুখ। গণসংযোগ কালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
