ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
নলছিটিতে জাল টাকাসহ কারারক্ষী আটক
মোঃ আমিন হোসেন ,নলছিটি
প্রকাশ: Friday, 29 December, 2023, 12:37 AM

নলছিটিতে জাল টাকাসহ কারারক্ষী আটক

নলছিটিতে জাল টাকাসহ কারারক্ষী আটক

ঝালকাঠির নলছিটিতে জাল টাকাসহ মো. জাফর(৪৫) নামের এক কারারক্ষী আটক হয়েছে। বৃহস্পতিবার(২৮ ডিসেম্বর) সন্ধ্যায় নলছিটি থানা পুলিশ জাল টাকাসহ কারারক্ষী মো. জাফরকে আটক করে। 

এসময় তার কাছ থেকে ৫০০ টাকা মূল্য মানের ৬টি ১০০০ টাকা মূল্য মানের ২টি জাল টাকা উদ্ধার করে। আটক মো. জাফর ঝালকাঠি জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি বরিশাল জেলার কোতোয়ালি থানার চন্ডিপুর গ্রামে। পিতার নাম মহব্বত আলী।

বৃহস্পতিবার সন্ধ্যায় নলছিটি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হাসানের নেতৃত্বে জাল টাকা লেনদেন হচ্ছে এমন সংবাদের খবর পেয়ে এ অভিযান চালিয়ে উপজেলার মগর ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে তাকে আটক করে। 

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মু. মুরাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status