ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৩জন আহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 28 December, 2023, 12:26 AM

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৩জন আহত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৩জন আহত

চাঁপাইনবাবগঞ্জে প্রাণ কোম্পানির মিনি কাভার্ড ভ্যান একটি পণ্যবাহী গাড়ী (দুগ্ধজাত তরল পদার্থ বহনকারী) এর সাথে ইট বোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে উভয় চালক আহত হয়। মঙ্গলবার (২৬ডিসেম্বর) ভোর বেলায় জেলা শহরের শান্তির মোড়ে এ সড়ক দূর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় ইট বোঝাই ট্রলির চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও, পণ্যবাহী কাভার্ড ভ্যানের চালক গুরুতর আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়।

প্রাণ কোম্পানীর জেলা ডিলার মেজবাউল হক রনি জানান রাতে সিরাজগঞ্জ ডিপো থেকে গাড়ীটি ছেড়ে আসে, বিভিন্ন স্থানে পণ্য আনলোড করে ভোরবেলায় চাঁপাইনবাবগঞ্জের শান্তির মোড়ে পৌঁছলে এ ঘটনা ঘটে, তিনি জানান গাড়ীটি পণ্য নিয়ে জেলা শহরের রেহাইচর টোলঘড় এলাকায় যাবার কথা ছিলো। তিনি আরও জানান ট্রলি নসিমন করিমন ভটভটি এসব অবৈধ যানবাহন মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা দরকার।

অপর এক ট্রলি চালক জেলা সদরের বারোঘরিয়া গোহালবাড়ী এলাকার আব্দুস সালামের ছেলে রবিউল জানান প্রাণ কম্পানীর গাড়িটি টোলঘরের দিকে আসছিলো, ইটবোঝাই ট্রলিটি বারোঘরিয়া থেকে আমনুরা যাচ্ছিলো সেসময় প্রাণ কোম্পানির গাড়ীর চালক ঘুমন্ত অবস্থায় হঠাৎ এ দূর্ঘটনা ঘটায়।

আহতরা হলেন ট্রলি চালক জেলা সদরের বারোঘরিয়া গোহালবাড়ি এলাকার নজরুলের ছেলে ফাইজুল, অপরজন মিনি কাভার্ডভ্যান চালক রংপুরের মিঠাপুকুরের শামীম।

এ বিষয়ে সদর মডেল থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় উভয় যান কর্তৃপক্ষের সাথে কথা বলে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status