|
নতুন বছরে যে দেশে যেতে লাগবে না কোনো ভিসা
নতুন সময় ডেস্ক
|
![]() নতুন বছরে যে দেশে যেতে লাগবে না কোনো ভিসা কেনিয়ার প্রেসিডেন্ট রুটো বলেন, তার সরকার একটি ডিজিটাল পদ্ধতি চালু করেছে, যার ফলে এখন থেকে পর্যটকরা কেনিয়ায় ভ্রমণের আগাম অনুমতি পাবেন অনলাইনেই। নতুন করে ভিসা আবেদনের আর কোনো প্রয়োজন পড়বে না। রুটো বলেন, এখন থেকে কেনিয়ায় আসতে চাইলে বিশ্বের কোনো প্রান্তের মানুষকেই আর ভিসার আবেদন করার কষ্টটা করতে হবে না। কেনিয়ার ৬০তম স্বাধীনতা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে রুটো এ ঘোষণা দেন। ১৯৬৩ সালের ১২ ডিসেম্বর কেনিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। চলতি বছরের অক্টোবরে কঙ্গোয় এক সম্মেলনে রুটো বলেছিলেন, ২০২৩ সালের পর থেকে আফ্রিকার দেশগুলোর মানুষের কেনিয়ায় যেতে আর কোনো ভিসা লাগবে না। উল্লেখ্য, কেনিয়ার অর্থনীতিতে পর্যটন একটি গুরুত্বপূর্ণ খাত। দেশটির সমুদ্রসৈকত ও ওয়াইল্ড লাইফ সাফারি অন্যতম আকর্ষণ পর্যটকদের জন্য। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
