ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
নির্বাচক না হলে কোচ হবেন নান্নু?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 27 December, 2023, 12:51 PM

নির্বাচক না হলে কোচ হবেন নান্নু?

নির্বাচক না হলে কোচ হবেন নান্নু?

দেখতে দেখতে আবারও মেয়াদ শেষ হয়ে এসেছে বিসিবির নির্বাচক প্যানেলের। নানা সমালোচনায় জর্জরিত হয়েছেন বর্তমান নির্বাচকরা। ব্যর্থতার দায় কাঁধে তুলে নিতে হয়েছে তাদের। নতুন করে আবারও মিনহাজুল আবেদীন নান্নুরা নির্বাচিত হবেন কিনা, সেটি এখন সময়ের অপেক্ষা। তবে নির্বাচকের দায়িত্বে না থাকলেও পরবর্তী গন্তব্য ঠিক করে রেখেছেন তিনি।

ভারত বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী ফর্ম করতে পারনি লাল-সবুজের দল। একের পর এক ম্যাচ হেরে প্রথম পর্ব থেকে সবার আগে বিদায় নিশ্চিত হয়েছে। তাতে ক্রিকেটারদের পাশাপাশি ব্যাপক সমালোচনার মুখে পড়েন নির্বাচকরা। তবে সেসব পাশে রাখে এগিয়ে গেছেন তারা। আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে চলতি প্যানেলের চুক্তির মেয়াদ।

এরপরে আবারও দায়িত্বে আসবেন কিনা জানা নেই প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর। তবে না আসলেও তিনি ক্রিকেট ছাড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, ‘যখন বোর্ড থেকে জানানো হবে আমি আর নির্বাচক প্যানেলে থাকছি না, তখন আমি আমার পরবর্তী সিদ্ধান্ত নেব। আমার তো কিছু করতে হবে। ক্রিকেট দিয়েই তো আমি সারাজীবন পার করে দিয়েছি। বাকি যে ক’দিন বাঁচবো কিছু তো করতে হবে। কিন্তু সবসময় ক্রিকেটের সঙ্গেই থাকবো।’


সাংবাদিকদের প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা তো আমাকে জোর করে কেউ কিছু বানাতে পারবে না। আমি নির্বাচকের আগে কোয়ালিফাইড লেভেল-থ্রি কোচ ছিলাম। আমার সেদিকেও তো চিন্তা-ভাবনা আছে। খেলা ছাড়ার পরেও ক্রিকেটের সঙ্গে সময় কাটিয়েছি, বাকি জীবনটা ক্রিকেটের সঙ্গেই কাটাবো। সুতরাং আমি কী করবো, এই সিদ্ধান্তটা আমার।’

টাইগারদের বিশ্বকাপ ব্যর্থতার পরে নান্নুদের সরিয়ে দেওয়ার জোর গুঞ্জন উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর করা হয়নি। এবার নতুন করে দায়িত্ব দেওয়ার নিয়েও রহস্যের কম নেই। তবে ধারণা করা হচ্ছে, নির্বাচকের দায়িত্ব না পেলে কোচ হিসেবেই ক্রিকেটের সঙ্গে থাকবেন তিনি।


ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়েছে নিউজিল্যান্ড। ২৮ বলের মধ্যে দলটির ৪ জন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন বাংলাদেশের বোলাররা। এ যেন কিউইদের বিপক্ষে দুর্বার অভিযান লাল-সবুজের প্রতিনিধিদের। আর সেই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন শরিফুল ইসলাম ও মেহেদী হাসান।

নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই সফলতা পেয়েছে বাংলাদেশ। বোলার মেহেদী হাসান ০ রানে কিউই ওপেনার টিম সেফার্টকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন। এরপরে দ্বিতীয় ওভারে এসে জোড়া আঘাত হানেন শরিফুল ইসলাম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status