|
রাজস্থলী ব্রান্ড নেইমের ফলক বিকৃত করে দিয়েছে দুষ্কৃতকারীরা
মিন্টু কান্তি নাথ,রাজস্থলী
|
![]() রাজস্থলী ব্রান্ড নেইমের ফলক বিকৃত করে দিয়েছে দুষ্কৃতকারীরা গত ৫ ডিসেম্বর মঙ্গলবার দিনের আলোতে স্থাপনাটি ভালো অবস্থায় দেখা যায়। তবে এক রাতের ব্যবধানে বুধবার (৬ ডিসেম্বর) স্থাপনাটিকে বিকৃত অবস্থায় দেখা গিয়েছে। এই বিষয়ে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি আমরা জানতে পেরেছি।তবে কে বা কারা করেছে সেটা এখনো আমরা অবগত হইনি। আই লাভ রাজস্থলী স্থাপনাটির প্রতি হয়তো কোন গোষ্ঠীর খারাপ দৃষ্টি ছিলো। তাই তারা এই স্থাপনাটিকে সহ্য করতে পারেনি যার ফলে এমনটা করেছে তারা। তবে এই বিষয়ে তদন্ত করে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। এর আগেও এমন ঘটনা ঘটতে দেখা যায় রাঙামাটির বডাদমে স্থাপিত আই লাভ রাঙামাটি স্থাপনা টিতেও।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
চাকসুর উদ্যোগে প্রায় ১৫০০ ছাত্রী পেলেন ফ্রি মেডিকেল সেবা
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
