|
চৌমুহনীতে উদ্ভোধন হলো গুডলাক আইটি'র দ্বিতীয় শাখা
আজিজ আহমেদ, নোয়াখালী
|
![]() চৌমুহনীতে উদ্ভোধন হলো গুডলাক আইটি'র দ্বিতীয় শাখা চৌমুহনী বাজারের পোস্ট অফিস রোডের ডালিয়া মার্কেট সংলগ্ন আহম্মদীয়া মার্কেটের দ্বিতীয় তলায় মিলাদ মাহফিল ও দোয়া মুনাজাত এবং কেক কাটার মধ্য দিয়ে শাখাটি উদ্ভোধন করা হয়। এইসময় হিক ভিশন বাংলাদেশ টিম ও বিভিন্ন সংগঠন ও ব্যবসায়ী বৃন্দরা স্বাগত জানিয়ে ফুলেল শুভেচছা জানান। আগত ক্রেতাগন অত্র শাখাটি ঘুরে ঘুরে দেখেন। এখানে কম্পিউটার, ল্যাপটপ, সিসি ক্যামেরা, কম্পিউটার এক্সোসোরিজ, সিকিউরিটি সিস্টেম, প্রিন্টার, রাউটার, অনু, ফটোকপি মেশিন, সফটওয়্যার, কম্পিউটার সার্ভিস, ডিজিটাল মার্কেটিং, মোবাইল এপ্স ডেভেলোপমেন্ট, ডোমেন হোস্টিং, ইন্টারনেট, ইলেকট্রনিক সামগ্রী সহ যাবতীয় সেবা পাওয়া যাবে। গুডলাক আইটি'র ব্যবস্থাপক তৌহিদুর রহমান মিথুন বলেন, গুডলাক আইটির প্রথম শাখা চৌমুহনী বাজারের ডিবি রোডে অবস্থিত। প্রথম থেকেই গুডলাক আইটি খুব সুনামের সাথে গ্রাহকদের যথেষ্ট পরিমানে সেবা দিয়ে আসছে। তাই গ্রাহকদের কথা চিন্তা করে নিত্য নতুন ও সেবাকে গতিশীল করার লক্ষ্যে সম্পুর্ন পোডাক্ট হাতের নাগালে পায় সেজন্য দ্বিতীয় শাখা খোলা হয়েছে। এইছাড়াও ই-কমার্সের মাধ্যমে গ্রাহক ঘরে বসে সেবা পাওয়ার সুবিধা রয়েছে। দ্বিতীয় শাখা উদ্ভোধন উপলক্ষে নিদিষ্ট কিছু পন্যে ছাড় রয়েছে। ক্রমান্বয়ে নোয়াখালীর সকল উপজেলায় এইরকম শাখা করা হবে বলে জানিয়েছেন তিনি। এই সময় আরো উপস্থিত ছিলেন, গুডলাক আইটি'র পরিচালক মিজানুর রহমান বিপ্লব, বাংলাদেশ এরিয়া প্রোডাক্ট ম্যানেজার ও ডিস্ট্রিবিউশন হেড হ্যানরি যোহ, চ্যানেল সেলস ম্যানেজার আরিফুর রহমান সাইফ, নোয়াখালী কম্পিউটার সমিতির সভাপতি মনছুর আহমেদ জুয়েল, চৌমুহনী কম্পিউটার সমিতির সভাপতি ওমর ফারুক, ব্যবসা প্রতিষ্ঠান এর মধ্যে ডিস্ট্রিবিউশন হাব, এক্সেল টেকনোলজি, গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড, স্মার্ট টেকনোলজি সহ গুডলাক আইটি'র কর্মকর্তা, নানা পেশাজীবি মানুষ সহ আরো অনেকে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
