|
ঝালকাঠিতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঝালকাঠিতে বিএনপির শতাধিক নেতাকর্মীর পদত্যাগ মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে শাহজাহান ওমরের সঙ্গে নির্বাচনে অংশ নিতে তারা পদত্যাগ করেন। কাঁঠালিয়া বাসস্ট্যান্ড এলাকায় শাহজাহান ওমরের নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হয়ে নেতাকর্মীরা পদত্যাগের বিষয়টি সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন। পদত্যাগকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির একাংশের সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ মিয়া ও মো. মোস্তাফিজুর রহমান মারুফ, যুবদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম বশির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিব ভূট্টো ও সদস্য সচিব জাকির হোসেন। এদের নেতৃত্বে উপজেলা ছয়টি ইউনিয়নের শতাধিক নেতাকর্মী বিএনপি থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
