|
কিশোরগঞ্জে শারফুদ্দীন সোহেলকে সংবর্ধনা
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জে শারফুদ্দীন সোহেলকে সংবর্ধনা মঙ্গলবার (৫নভেম্বর) বিকাল ৫টায় জাসদ, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় যুব জোট কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি মো. রিয়াজুর রাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সালেক হোসেন রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কিশোরগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রাকিব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শারফুদ্দীন সোহেল। এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুব জোট কিশোরগঞ্জ জেলার সহ-সভাপতি মো. শেখ শরীফ সাদেক, দফতর সম্পাদক মিঠু বণিক, অর্থ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, জাতীয় যুব জোট হোসেনপুর উপজেলা সভাপতি মো. মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, জিনারী ইউনিয়ন শাখার সভাপতি মো. রবিন মাহমুদ, সাধারণ সম্পাদক মো. জামাল মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি অ্যাড. রকিবুল হাসান রাকিব বলেন, জাতীয় যুব জোট প্রতিষ্ঠা লগ্ন থেকেই যুব সমাজের অধিকার, জনগণের ন্যায্য অধিকার, গণতন্ত্র, সমাজতন্ত্র ও সমাজ প্রগতির বিভিন্ন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করে। আমি আশাবাদী কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে গঠিত নব নেতৃত্ব যুব সমাজের অধিকার নিয়ে পূর্বের ন্যায় অগ্রণী ভূমিকা পালন করে যাবেন। অনুষ্ঠানের প্রধান বক্তা শারফুদ্দীন সোহেল বলেন “অবিলম্বে বেকার যুবদের কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। অন্যথায় বেকার ভাতা প্রদান করতে হবে। প্রশাসন ও সরকারি দলের ছত্রছায়ায় দুর্নীতি, লুটপাট, গুন্ডাবাজীর ঘটনার দুঃখ প্রকাশ করেন। অবিলম্বে দুর্নীতিবাজ, লুটেরা, গুন্ডাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী জানান। সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্নে সরকারকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে জনমনে আস্থা তৈরির আহ্বান জানান।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
