ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
চৌদ্দগ্রামে প্রকাশ্যে মাদক সেবন
আবদুর রউফ, চৌদ্দগ্রাম
প্রকাশ: Wednesday, 6 December, 2023, 12:11 AM

চৌদ্দগ্রামে প্রকাশ্যে মাদক সেবন

চৌদ্দগ্রামে প্রকাশ্যে মাদক সেবন

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রকাশ্যে মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরালকৃত যুবকের নাম মোঃ পিন্টু(৩০)। তিনি উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামপুর গ্রামের দক্ষিণ পাড়ার মৃত আবদুল মজিদের পুত্র। তাকে গ্রেপ্তারে পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন সচেতন মহল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিকাপুর ইউনিয়নের জামপুর পূর্ব পাড়া মোস্তফা মিয়ার মুদি দোকানের সামনে সোমবার দুপুরে পিন্টু নামের এক যুবক প্রকাশ্যে মাদক(ভারতীয় ফেনসিডিল) সেবন করে। এ সময় অজ্ঞাতনামা এক ব্যক্তি মোবাইলে প্রকাশ্যে মাদক সেবনের দৃশ্যটি ভিডিও ধারণ করে। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। মুহুর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘পৃথিবী তোমার আমার’ নামক একটি আইডি থেকে এ ভিডিওটি ভাইরাল হয়। ৮ সেকেন্ডের ভিডিওতে পিন্টুকে বলতে শোনা যায়, ‘আঁই পিন্টু পিন্টু, আঁই ফেনসি খাই’। 

কালিকাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য জামাল আহমেদ বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিও মাদকের সেবনের ভিডিওটি দেখতে পেয়েছি। প্রকাশ্যে মাদক সেবনের কারণে যুব সমাজ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। আমি এর প্রতিকারে প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি’। 

চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, ‘বিষয়টি মাত্র জেনেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিওটি দেখে প্রকাশ্যে মাদক সেবনকৃত যুবককে পুলিশ কর্তৃক গ্রেপ্তারের পর আইনের আওতায় আনা হবে’।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status