ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
বেজার ভূমি উদ্ধারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ইউপি সদস্যের ৫ দিনের কারাদণ্ড
মোঃ সালাউদ্দিন রাসেল,মিরসরাই
প্রকাশ: Wednesday, 6 December, 2023, 12:12 AM

বেজার ভূমি উদ্ধারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ইউপি সদস্যের ৫ দিনের কারাদণ্ড

বেজার ভূমি উদ্ধারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ইউপি সদস্যের ৫ দিনের কারাদণ্ড

মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর অর্থনৈতিক অঞ্চলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক অধিগ্রহণ করা ভূমিতে অবৈধভাবে মাছ চাষ করে আসছে স্থানীয় এক ইউপি সদস্য। এই অভিযোগে মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শিল্পনগরের ইছাখালী এলাকায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এসময় দখলকৃত কয়েকশ’ একর দীঘির পাড় কেটে উন্মুক্ত করে দেয়া হয় এবং শ্রমিকদের বসবাস ও খাদ্যের গুদামঘরসহ স্থায়ী স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা কালীন সময়ে লোকজন নিয়ে বাধা প্রদান করায় স্থানীয় ইউপি সদস্য শেখ আশরাফ উদ্দীন রাকিবকে ৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

ভূমি উদ্ধারে বেজার সিনিয়র সহকারী সচিব ও উপব্যবস্থাপক (প্রশাসন) মো.ইয়াছিন, সহকারী ব্যবস্থাপক মির্জা আবুজর শুভ ও বেজা কর্তৃক আনীত প্রসিকিউশন অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, বেজার অধিগ্রহণকৃত ভূমি উদ্ধার অভিযানের সময় লোকজন নিয়ে বাধা প্রদান করায় দন্ডবিধি ১৮৬০ ওর ৩৫৩ ধারা অনুযায়ী সরকারি কাজে সরকারি কর্মচারীকে আক্রমণ ও অপরাধমূলক বলপ্রয়োগের জন্য ইছাখালী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ আশরাফ উদ্দীন রাকিবকে ৫দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় ১০টি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন বলেন, ৫ দিনের কারাদণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য শেখ আশরাফ উদ্দীন রাকিবকে থানা হাজতে রাখা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠাবো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status