ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
অর্ধযুগ পেরিয়ে নির্ভয় ফাউন্ডেশন
ফুয়াদ মুন্না,নজরুল বিশ্ববিদ্যালয়
প্রকাশ: Wednesday, 6 December, 2023, 12:09 AM

অর্ধযুগ পেরিয়ে নির্ভয় ফাউন্ডেশন

অর্ধযুগ পেরিয়ে নির্ভয় ফাউন্ডেশন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সংগঠন নির্ভয় ফাউন্ডেশন এর আজ ৬ বছর পুর্ন হল। এ উপলক্ষে সংগঠনের সদস্যরা আজ  দিনটিকে উদযাপন করেন। 
 
আজ ৫ ই ডিসেম্বর মঙ্গলবার নির্ভয় ফাউন্ডেশন এর অর্ধযুগ পুর্তি উপলক্ষে এর সংগঠক রা কিছু আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করেন । তারা ফাউন্ডেশন এর অর্ধযুগ পুর্তি উপলক্ষে কেক কাটেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি ও ছাত্র পরামর্শ নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ। প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন ’ বিশ্ববিদ্যালয়ে এসব সংগঠনের প্রয়োজনীয়তা ব্যাপক এবং নির্ভয় ফাউন্ডেশন এর মত অন্য সংগঠন গুলো ও যদি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে এগিয়ে আসে তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অনেক সুন্দর হবে। তিনি নির্ভয় ফাউন্ডেশন এর উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।" এছাড়াও ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ বলেন, "নির্ভয় ফাউন্ডেশন যেভাবে তাদের কার্যকলাপ এর অংশ হিসেবে গরীর অভাবি মানুষ দের মাঝে ত্রান,শীতকালে শীতবস্ত্র বিতরন ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করছে তা সত্যি উৎসাহ মূলক। তারা যেন এ কাজ গুলো অব্যাহত রাখে। নির্ভয় ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মো: আরিফুল ইসলাম বলেন, " অনেক চড়াই উতরাই পেরিয়ে নির্ভয় ফাউন্ডেশন আজ ৭ম বছরে পা দিলো, এই দীর্ঘ পথচলায় যারা নির্ভয়কে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে নির্ভয় আরো উদ্যম নিয়ে সমাজের কল্যাণে কাজ করে যাবে বলে আমি বিশ্বাস করি।


এছাড়াও সংগঠনটির এইচ আর ম্যানেজার মৃত্তিকা দাশ দুর্বা বলেন, দেখতে দেখতে সাফল্যের সাথে অর্ধযুগ পাড়ি দিয়ে ৭ম বর্ষে পদার্পণ করল নির্ভয় ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক সম্প্রীতি, নারীর ক্ষমতায়ন, জলবায়ু পরিবর্তন মোকাবিলাকরণ, সাইবার সিকিউরিটিসহ সহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। নির্ভয়ের অর্ধযুগে দাড়িয়ে নির্ভয়ের যাত্রা দেশ পেরিয়ে আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে পড়ুক এ প্রত্যাশা রাখি। এছাড়াও অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ও বিভিন্ন সাংবাদিক গন ও উপস্থিত ছিলেন। 



নির্ভয় ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবা মুলক সংগঠন। এ সংগঠনের মূল উদ্দেশ্যই হল বিভিন্ন জনসেবা মূলক কর্মকান্ড পরিচালনা করা। এ সংগঠনটি প্রতি বছর তাদের কর্মকাণ্ডের অংশ হিসেবে শীত বস্ত্র বিতরন, নারী ও শিশুদের বিভিন্ন উপায়ে সহযোগীতা করা, বন্যা কবলিত এলাকায় ত্রান পৌছানো। এছাড়াও তারা বিশ্ববিদ্যালয়ে স্কিল ডেভলপমেন্ট এর জন্য বিভিন্ন সভা ও সেমিনারের আয়োজন করে থাকে। সংগঠনটির যাত্রা নজরুল বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলেও এর কার্যক্রম বর্তমানে ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুরেও চলমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status