ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩
কিশোরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৫
সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ
প্রকাশ: Tuesday, 5 December, 2023, 12:28 AM

কিশোরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৫

কিশোরগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৫

কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)  আলাদা ৩ টি অভিযান চালিয়ে ৪০০পিস ইয়াবা ট্যাবলেট ও ৪ কেজি গাঁজাসহ ৫ মাদককারবারীকে গ্রেফতার করেছে।

রবিবার (৩নভেম্বর) বিকাল চারটা থেকে রাত নয়টার মধ্যে  ভৈরব, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর  থানায় পরিচালিত হয় এ  অভিযান।

মিডিয়া সেলের দেয়া তথ্য মতে, কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি:) মাহমুদুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৩/১২/২০২৩ খ্রি: ১৬.৫০ ঘটিকায় ভৈরব থানাধীন শম্ভুপুর সাকিনস্থ জনৈক সামছুল আলম এর বি-বাড়ীয়া ইঞ্জিনিয়ার এন্ড মটরস ওয়ার্কশপ এর সামনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করে আসামি মোহাম্মদ আলী ওরফে লিটন মিয়া (৪০), পিতা- মৃত মোস্তফা ওরফে গোলাম মোস্তফা,  সাং- শম্ভুপুর (জুরুর মোড়), থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ২০০ পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ০৩/১২/২০২৩ খ্রি: ১৭.০৫ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।

অন্যদিকে কিশোরগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই (নিঃ)/মো: মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ০৩/১২/২০২৩ খ্রি: ২০.৩৫ ঘটিকায় কিশোরগঞ্জ সদর থানাধীন পূর্ব তারপাশা সাকিনস্থ নুরুল ইসলাম মাষ্টারের বাড়ী সংলগ্ন ইটের সলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি ১। মহর উদ্দিন (৩৭), পিতা- মৃত রাশেদ, সাং- যশোদল (মধ্যপাড়া), কামাল (৪০), পিতা-মৃত গোলাম মিয়া, সাং- যশোদল নয়াপাড়া, ৩। আল আমিন (৩৬), পিতা-আ: হাই, সাং- যশোদল বানিয়াকান্দি, সর্ব থানা- কিশোরগঞ্জ সদর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামিদের হেফাজতে থাকা সর্বমোট ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট নামক মাদকদ্রব্য উদ্ধার করে ০৩/১২/২০২৩ খি: ২০.৫০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।

এছাড়াও এসআই (নিঃ) মো: মোবারক হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় হোসেনপুর থানাধীন জিনারী সাকিনস্থ সাক্ষী আবু বক্কর সিদ্দিক এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর ০৪-১২-২৩ খ্রি: ০৪:০৫ ঘটিক্য় অভিযান পরিচালনা করে আসামি মো: রতন মিয়া (৪০), পিতা- মৃত আ: মালেক, সাং- জিনারী, থানা-হোসেনপুর, জেলা-কিশোরগঞ্জকে গ্রেফতার করে এবং আসামির হেফাজতে থাকা সর্বমোট ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করে ০৪/১২/২০২৩ খি: ০৪.২০ ঘটিকায় জব্দ তালিকামূলে জব্দ করে হেফাজতে নেয়।

০৩ টি ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status