ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩
টাংগাইল নাগরপুরে সাংবাদিকদের সাথে এমপি আহসানুল ইসলাম টিটুর মতবিনিময় সভা
রিফাত,নাগরপুর
প্রকাশ: Tuesday, 5 December, 2023, 12:27 AM

টাংগাইল নাগরপুরে সাংবাদিকদের সাথে এমপি আহসানুল ইসলাম টিটুর মতবিনিময় সভা

টাংগাইল নাগরপুরে সাংবাদিকদের সাথে এমপি আহসানুল ইসলাম টিটুর মতবিনিময় সভা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাগরপুর উপজেলা য় কর্মরত সকল সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নাগরপুর-দেলদুয়ার আসনে নৌকা প্রতিকের মনোনীত প্রার্থী বর্তমান এমপি আহসানুল ইসলাম টিটু। সোমবার(৪ই ডিসেম্বর) নাগরপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সম্মানিত  সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি, মোঃ আনিসুর রহমান আনিস, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুস সবর, আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম অপু, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, দপ্তর সম্পাদক মোঃ শাহ আলাম মিয়া, তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন, ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল মোল্লা, আরো উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান মিয়া, সাধারন সম্পাদক মো. লিয়াকত শিকদার, যুবলীগের আহ্বায়ক (দায়িত্বপ্রাপ্ত) ভক্ত গোপাল রাজবংশী, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মো. সজীব মিয়াসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মত বিনিময়কালে আহসানুল ইসলাম টিটু এমপি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভোটার এর অংশগ্রহণে একটি সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবে।বঙ্গ বন্ধুর নৌকা প্রতিকের বিজয়ের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নাগরপুর-দেলদুয়ারে উন্নয়নে যে সকল  প্রকল্প সমুহ দিয়েছেন সে গুলো যেন শেষ করতে পারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে  বাধা দেওয়ার  মত কোন পরিবেশ যেন কেউ তৈরি করতে না পারে। সে দিকে সবাইকে  দৃষ্টি রাখতে হবে। দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে গণতন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status