ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৩ আশ্বিন ১৪৩৩
রাজশাহীতে ০১ কেজি হেরোইন-সহ গ্রেফতার ১
ওবায়দুল ইসলাম রবি রাজশাহী
প্রকাশ: Tuesday, 5 December, 2023, 12:30 AM

রাজশাহীতে ০১  কেজি হেরোইন-সহ গ্রেফতার ১

রাজশাহীতে ০১ কেজি হেরোইন-সহ গ্রেফতার ১

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী সরকারী বালু ঘাট হতে বিকাল ০৫:১০ টায় একজন মাদক ব্যবসায়ীকে ০১ (এক) কেজি হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।
 
গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মো: সাব্বির রহমান সাকিম (২২)। সে জেলার গোদাগাড়ী থানাধীন প্রেমতলী কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র। 

ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মো: আব্দুল করিম, এসআই (নিরস্ত্র) মো: নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ গত ০৩ ডিসেম্বর  বিকাল ০৫ টায় গোদাগাড়ী থানাধীন প্রেমতলী বাজার ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই দিন গোদাগাড়ী থানাধীন প্রেমতলী সরকারী বালু ঘাটের পানি উন্নয়ন বোর্ডের ড্রিপ মেশিনের পাকা ঘরের দক্ষিণ পাশে দুইজন মাদকব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে অবস্থান করছিলো। এমন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে এসআই (নিরস্ত্র) মো: আব্দুল করিম, এসআই (নিরস্ত্র) মো: নাছিম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স-সহ বিকালে অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টান করে। কিন্তু  ডিবি পুলিশ অভিযুক্ত মো: সাব্বির রহমান সাকিমের দেহ তল্লাশি করে তার ডান হাতে থাকা একটি কালো পলিথিনের প্যাকেটে বাদামী বর্ণের গুড়া পদার্থ হেরোইন ০১ কেজি-সহ তাকে গ্রেফতার করে। 

ওই সময় অপর একজন সহযোগী মাদকব্যবসায়ী রফিকুল ইসলাম পালিয়ে যায়।  সে একই উপজেলার  হরিপুর বেড়পাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে।

এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত  বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে বলে  নিশ্চিত করেছেন  রফিকুল আলম অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, রাজশাহী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status