|
বেনাপোলে এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ারে অভিযান, ভারতীয় অবৈধ কসমেটিক্স সামগ্রী জব্দ
|
![]() বেনাপোলে এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ারে অভিযান, ভারতীয় অবৈধ কসমেটিক্স সামগ্রী জব্দ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বেনাপোলে এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের অফিস থেকে পণ্যগুলি জব্দ করা হয়। যশোর র্যাব -৬ এর অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি প্রতিদিন শতাধিক পাসপোর্ট ধারী যাত্রী অবৈধভাবে বিভিন্ন প্রকারের ভারতীয় বিপুল পরিমান বিভিন্ন ধরণের পণ্য বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে নিয়ে আসে। আনা পন্যগুলি এসএ পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে পাঠায়। এমন সংবাদের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বেনাপোল এসএ পরিবহন অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসএ পরিবহনের অফিস তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মুল্য কয়েক লাখ টাকা হবে বলে তিনি জানান। তিনি আরো বলেন এ সংক্রান্ত বিষয় নিয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
