|
কিশোরগঞ্জে ফেনসিডিল,গাঁজাসহ গ্রেফতার- ২ জন
সালেহ হোসেন রনি, কিশোরগঞ্জ
|
![]() কিশোরগঞ্জে ফেনসিডিল,গাঁজাসহ গ্রেফতার- ২ জন বৃহস্পতিবার (২৩ নভেম্বর ) কিশোরগঞ্জ সদর থানাধীন চর শোলাকিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয় আসামিদের। মিডিয়া সেল জানায় গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন ০২ নং বড় বাজার পুলিশ ফাঁড়ির এসআই (নি:) মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে কিশোরগঞ্জ মডেল থানাধীন চরশোলাকিয়া বাদশা মিয়া রোডস্থ জনৈক শোলেকা খাতুনের পশ্চিম ভিটির দোচালা টিনের ঘরে অভিযান পরিচালনা করে আসামি ১। ফারুক মিয়া ওরফে কালু (৩৫), পিতা- মৃত আঃ খালেক সাং- সিংগারবিল (পূর্র্পাড়া), থানা- বিজয় নগর, জেলা- বি-বাড়িয়া, ২। মোঃ সজিব মিয়া (২৮), পিতা- মোঃ জেনু মিয়া, সাং-গাংগাইল পাঠানপাড়া, থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জ কে গ্রেফতার করে এবং আসামিদের হেফাজতে থাকা সর্বমোট ১৮ বোতল ফেনসিডিল ও ৭২ বোতল ESkuf এবং ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
কুকসুর গঠনতন্ত্র অনুমোদন ও দ্রুত নির্বাচনের দাবিতে স্মারকলিপি
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
